,

শিক্ষাভবনে টেন্ডার নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, সাবেক নগর সভাপতি আহত

index_123599নিউজ ডেস্ক : রাজধানীর শিক্ষাভবনে টেন্ডার জমা দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই সভাপতি গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ সোমবার সন্ধ্যায় ঢাকা মহানগর ছাত্রলীগের বর্তমান ও সাবেক সভাপতি গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। এতে ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুর রহমান ওরফে বাবু আহত হয়েছেন বলে জানা গেছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজ সোমবার সন্ধ্যায় শিক্ষাভবনে টেন্ডার জমা দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এসময় শিক্ষাভবন এলাকায় পথচারী ও সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।শীর্ষ নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে