,

বেশি হাসির পরিণাম কী?

photo-1460380491স্বাস্থ্য ডেস্ক : সুকুমার রায় লিখেছিলেন- ‘হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই? এই শোনো না কত হাসির খবর বলে যাই।’ জীবনে অনেক টানাপড়েন থাকলেও মুখের হাসিটা ঠিক রাখা জরুরি।

আবার অনেকেই বলেন, বেশি হাসি নাকি ভালো না। বেশি হাসলে বেশি কাদতে হয়! কিন্তু বিজ্ঞান কী বলে?

চিকিৎসাবিজ্ঞান বলে হাসির সঙ্গে সুস্বাস্থ্যের যোগ রয়েছে। বেশি বেশি হাসলে যেসব উপকার পাবেন তার একটি তালিকা তৈরি করেছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ ডাইজেস্ট।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে হাসি। উচ্চ রক্তচাপ থেকে জটিল হৃদরোগ হতে পারে। তাই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে হৃৎপিণ্ড অনেকটাই ভালো থাকে।
হাসির মাধ্যমে পেট, মুখ, পা ও পিঠের পেশির ব্যায়াম হয়।
হাসলে মানসিক চাপ নিয়ন্ত্রণের হরমোন বের হয়। এতে মানসিক চাপ কিছুটা কমে।
গবেষণায় বলা হয়, শ্বাসতন্ত্রের সংক্রমণ কমায় হাসি। ঠান্ডা ও কফ প্রতিরোধেও হাসি কার্যকর।
হাসলে মানুষের স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতা বাড়ে।
হাসি মানুষকে দীর্ঘায়ু করে। কীভাবে? গবেষণায় বলা হয়, হতাশাগ্রস্ত মানুষের তুলনায় যাঁরা সব সময় হাসিখুশি থাকেন, তাঁরা দীর্ঘায়ু হন।
১০ থেকে ১৫ মিনিটের হাসি সাময়িকভাবে ব্যথা সারাতে ভালো ওষুধ হিসেবে কাজ করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা