শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের সাফল্য জনগণের কাছে তুলে ধরতে হবে : শেখ হাসিনা

pm_shiekh_hasina_020416_barisalnewscomনিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের আস্থা অর্জন ও ভবিষ্যতে নির্বাচনে সমর্থন পেতে বর্তমান সরকারের সাফল্য তাদের সামনে তুলে ধরতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।

তিনি বলেন, ‘নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আপনাদেরকে দলের প্রতীক নিয়ে জনগণের কাছে প্রতিনিয়ত যেতে হবে। তাই জনগণের আস্থা অর্জন জরুরি। তাদেরকে বলতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে এবং জনগণ শান্তি ও সমৃদ্ধির সঙ্গে বসবাস করতে পারবে।’

দলের ঢাকা উত্তর ও দক্ষিণ শাখার নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকরা আজ সন্ধ্যয় গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি একথা বলেন।

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী এই অভিশাপের বিপদ সম্পর্কে জনগণকে সচেতন করতে যথাযথ ভূমিকা পালনের জন্য নবনির্বাচিত নেতাদের প্রতি আহবান জানান। তিনি নগরীর সর্বত্র সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সদা সতর্ক থাকার এবং যে কোন স্থানে এ ধরনের কোন দুর্বৃত্তের সন্ধান পেলে দ্রুত আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে জানানোর জন্যও তাদের প্রতি আহবান জানান।

তিনি বলেন, ‘নেতৃত্ব শুধু বক্তৃতা দেয়ার জন্য নয়। জনগণের প্রতি দায়িত্ব পালন এবং সংগঠনকে শক্তিশালী করতে হবে। ’ ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনীতিতে সহনশীলতা খুবই গুরুত্বপূর্ণ।

ঢাকা উত্তরের সভাপতি একেএম রহমত উল্লাহ এমপি ও সাধারণ সম্পাদক সাদেক খান এবং ঢাকা দক্ষিণের সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক শাহী আলম মুরাদ প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া উপহার দেন।

এসময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান, কৃষি বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এবং ৩৯টি থানা ও ১৩টি ইউনিয়ন কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম