,

তাপমাত্রা আরও বাড়বে

 
নিজস্ব প্রতিবেদক : দেশজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। অসহনীয় এ তাপদাহে জনজীবন প্রায় ওষ্ঠাগত। তাপমাত্রা আরও বাড়বে। কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, ঢাকা, টাঙ্গাইল ও ফরিদপুর অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের বাকি অংশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

52898-weather-7-4-16

সোমবার সকালে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকায়ও বিস্তার লাভ করতে পারে। এছাড়াও সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের অনেক এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়নি কোথাও। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা