,

জয়ের ধারায় শেখ রাসেল

2016_04_11_21_25_17_tL1rxYtWjAnkL8IXVoDKpghshjBbkx_originalস্পোর্টস ডেস্ক : স্বাধীনতা কাপ ফুটবলে টানা তৃতীয় জয়ের দেখা পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খ গ্রুপের ম্যাচে ২-১ ব্যবধানে রহমতগঞ্জকে হারিয়েছে তারা। টানা তিন জয়ে সেমির পথ অনেকটাই সুগম হলো মারুফুল হকদের।

ম্যাচের পাঁচ মিনিটেই লিড নেয় শেখ রাসেল। বাঁ দিক থেকে অধিনায়ক আতিকুর রহমান মিশুর মাপা ক্রসে লক্ষ্যভেদ করেন ইথিওপিয়ার ফরোয়ার্ড ফিকরু টেফারা। বক্সের মাঝ থেকে তার দর্শনীয় হেড রহমতগঞ্জ গোলরক্ষক আল আমিন শুধু চেয়ে চেয়ে দেখেছেন। এ নিয়ে তিন ম্যাচে ৫ গোল করে তালিকায় শীর্ষে উঠে এলেন ফিকরু। ৪ গোল নিয়ে তার পরেই আছেন শেখ জামাল ফরোয়ার্ড ওয়েডসেন।

১৫ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় শেখ রাসেল (২-০)। আবারও মিশুর থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ দিক থেকে জাহিদ হোসেন এমিলি ক্রস দেন। রহমতগঞ্জের ডিফেন্ডাররা ফিকরুকে নিয়েই বেশি ব্যস্ত ছিলেন। তাই আনমার্কড থেকে যান পল এমিলি। মাটি কামড়ানো শটে দূরের পোস্টে গোল করেন ক্যামেরুনের এই ফরোয়ার্ড।

৮৫ মিনিটে রহমতগঞ্জের হয়ে ব্যবধান কমান রাশেদ (২-১)। শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে শেখ রাসেল। অন্যদিকে দিনের প্রথম ম্যাচে উত্তর বারিধারাকে ২-১ গোলে পরাজিত করেছে চট্টগ্রাম আবাহনী। টুর্নামেন্টে চ. আবাহনীর এটি টানা দ্বিতীয় জয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা