,

অনন্ত-বর্ষা নাচবে  সিনে অ্যাওয়ার্ডে 

 

 

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসতে যাচ্ছে ‘বাংলা সিনে অ্যাওয়ার্ড’র প্রথম আসর। ১৭ এপ্রিল, নিউইয়র্কের কুইন্স কলেজের কোলডেন মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘বাংলা সিনে অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান।এ অনুষ্ঠানে অনন্ত অভিনীত চলচ্চিত্রের গানের সঙ্গে পারফর্ম করবেন সময়ের আলোচিত জুটি অনন্ত-বর্ষা। এমনটাই জানিয়েছেন চিত্রনায়ক অনন্ত জলিলের একান্ত সচিব সজিব।

anonto-borsha-650 (1)

এ প্রসঙ্গে তিনি  বলেন, ’১৭ এপ্রিল নিউইয়র্কের অনুষ্ঠিত হবে বাংলা সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এতে অনন্ত-বর্ষা অভিনীত চলচ্চিত্রের গানের সঙ্গে ওনারা পারফর্ম করবেন। তবে কোন গানের সঙ্গে পারফর্ম করবেন তা এখনো ঠিক করেননি।’নিউইয়র্কের উদ্দেশ্যে কবে ঢাকা ছাড়বেন তার দিন তারিখও ঠিক হয়নি বলেও জানান সজিব। অনুষ্ঠিতব্য এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করেছে গ্লোবাল বিজনেস কমিউনিকেশন।

 

 

২০১৪-১৫ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে থেকে সেরা নির্বাচন করে এদিন ‘বাংলা সিনে অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে। পাশাপাশি থাকবে সাংস্কৃতিক পরিবেশনা।এ অনুষ্ঠানে অনন্ত-বর্ষা ছাড়াও আরো উপস্থিত থাকার কথা রয়েছে, চিত্রনায়ক ফেরদৌস, ইমন, চিত্রনায়িকা মৌসুমী, অভিনেতা ওমর সানি, অমিত হাসান, মাহি, মিম, ব্যান্ড শিল্পী বালাম, সংগীতশিল্পী তপু, পারভেজ, এস আই টুটুল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা