,

কসবায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা

Badiul Alamশেখ কামাল উদ্দিন ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল সোমবার দিনব্যাপী বদিউল আলম সায়েন্স এন্ড টেকনোলজি ইন্সটিটিউটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
কুমিল্লাস্থ বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির পরিচালনায় চিকিৎসা সেবার ব্যবস্থা করেন বদিউল আলম সায়েন্স এন্ড টেকনোলজি ইন্সটিটিউট পরিচালনা পর্ষদ সভাপতি প্রকৌশলী এ.কে.এম সামসুল আলম।
ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা এ. কে. এম বদিউল আলমের অর্থায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন; কসবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোশাররাফ হোসেন ইকবাল ও ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. নাজির আহমেদ।
মো. শফিউল্লাহ, মো. শাহাদাৎ হোসেন ও মো. রুবেল সরকার দিনব্যাপী ৪৮০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেন। এ ছাড়াও ২৫ জন রোগীকে বিনামূল্যে চক্ষু অস্ত্রপাচার করার জন্য কুমিল্লাস্থ বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিল্লাস্থ বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির প্রোগ্রাম অফিসার মো. সফিকুল ইসলাম বলেন; ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা এ. কে. এম বদিউল আলমের অর্থায়নে ২৫জন রোগীকে চক্ষু অস্ত্রপাচার ও ৪৮০জন রোগীকে বিনামুল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা