,

কাশ্মীরে বেড়াতে গিয়ে ক্রিকেট খেলছেন মাশরাফি (ভিডিও)

160119121226_mashrafee_640x360_getty_nocredit-400x224স্পোর্টস ডেস্ক : প্রবাদ আছে, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সেক্ষেত্রে ঢেঁকি বটে। ভূ-স্বর্গ কাশ্মীরে অবকাশ যাপনে গিয়েও ক্রিকেটের পিছু ছাড়তে পারেননি তিনি। বল হাতে নেমে পড়লেন স্থানীয়দের সাথে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেই পরিবারকে সাথে নিয়ে অবকাশ যাপনে গেছেন কাশ্মীরে। শুক্রবার বাংলাদেশ ছাড়েন তিনি। দীর্ঘ ক্রিকেট সূচির ক্লান্তি দূর করতেই মাশরাফির কাশ্মীরে যাওয়া। কিন্তু মজার ব্যাপার হলো, তিনি ক্রিকেটের পিছু ছাড়লেও; ক্রিকেট তার পিছু ছাড়েনি একটুও।
কাশ্মীরের কোথাও ঘুরতে যাচ্ছিলেন গাড়ি নিয়ে। সেখানেই রাস্তার ধারে দেখতে পান স্থানীয়রা প্যাড-হেলমেট নিয়ে খেলছে। লোভ সামলাতে পারেননি অধিনায়ক মাশরাফি। বল চাইতেই পেয়ে গেলেন। আর কেনই বা পাবেন না! ওখানে উপস্থিত কারোরই তাকে চিনতে এতোটুকু সময় লাগেনি। বল নিয়ে দুটি বলও করলেন।
তারপরই শুরু হলো ভক্তদের আবদার মেটানোর পালা। সবার সাথে কোলাকুলি, হাত মেলানোর পর চলল সেলফি তোলার পালা। পুরো সময়টাকেই ভিডিওতে বন্দী করেছেন মাশরাফির ছোটভাই। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তা প্রকাশ হলে, ভাইরাল হতে খুব একটা সময় লাগেনি।
জানিয়ে রাখা ভালো, বিশ্বকাপের পর আপাতত কোনো সিরিজ নেই মাশরাফিদের। তাই ছুটি কাটাচ্ছেন সবাই। সাকিব-মুস্তাফিজ আইপিএলে গেলেও, বাকিদের কেউ ঐচ্ছিক অনুশীলনে ব্যস্ত; কেউ বা পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। তবে ছুটি শেষ হতে চলেছে সবারই। চলতি মাসের ২২ তারিখে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। এখানে কলাবাগান ক্রীড়া চক্রে খেলবেন মাশরাফি।

https://www.youtube.com/watch?v=T3mxUZhQG2w

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা