,

দুষ্টু মেয়েরাই হয় সেরা জীবনসঙ্গী

Portrait Of A Funny Coupleলাইফস্টাইল ডেস্ক : স্ত্রী শব্দটি মনে হলেই চোখের সামনে ভেসে উঠে শান্ত স্বভাবের ঘরোয়া কোন নারীর ছবি। কিন্তু জানেন কী, মনোবিদদের মতে, শান্ত স্বভাবের নয় বরং একটু চঞ্চল এবং পাগলাটে ধরনের মেয়েরাই স্ত্রী হিসেবে বেশি মানানসই।

তবে এখানে পাগলাটে-র অর্থ অবশ্যই মানসিক ভারসাম্যহীন নয়। বরং যাদের কাণ্ডকারখানা আর পাঁচজনের চেয়ে খানিকটা আলাদা। আসলে যারা সমীকরণের বাইরে থাকেন, তাদের ক্ষেত্রেই এমন বিশেষণ যোগ হয়। এর পেছনে কয়েকটি কারণ ব্যাখ্যা করেছেন মনোবিদরা।

নির্ভেজাল ব্যক্তিত্ব: তারা যেমন, তেমনটাই সকলের সামনে থাকেন। কোন ভণিতা ধরেন না। আপনি একবার দেখেই বুঝবেন এদের দোষ-গুণ। এরা নিজেদের দোষ ঢাকতে মিথ্যার আশ্রয় নেন না। মানুষ হিসাবেও খুব সৎ।

অসাধারণ প্রেমিকা: আদর্শ প্রেমিকা বলতে যা বোঝায় এরা তাই। ভালোবাসার জন্য আলাদা কোনও দিনের প্রয়োজন হয় না। এমন মানুষ সঙ্গে থাকলে যে কোনও দিন ভ্যালেন্টাইন্স ডে বলে মনে হতে পারে। বিয়ের পরে অনেকের ক্ষেত্রেই প্রেম-জীবন পানসে মনে হয়। কিন্তু এদের ক্ষেত্রে কথাটি একেবারে খাটে না।

সৃজনশীল: আসলে সৃজনশীল মস্তিষ্কের জন্যই এরা আর পাঁচজনের থেকে আলাদা। জীবনে, মননে এরা খুব সৃজনশীল প্রকৃতির হয়ে থাকেন। আউট অব দ্য বক্স ভাবতে এদের জুড়ি মেলা ভার।

ন্যাকামি পছন্দ নয়: ঘরে কিংবা বাইরে নারী হিসাবে কখনও আলাদা সুবিধা দাবি করেন না। যেখানে যেমন, সেখানে তেমন ভাবেই থাকতে পছন্দ করেন। তাই ঘুরতে বেরিয়ে কখনও এদের নিয়ে সমস্যায় পড়বেন না।

পছন্দের মানুষকে আগলে রাখা: এদের সামনে যদি স্বামী বা কোনও প্রিয়জনকে কেউ অপমান করেন, তবে আর রক্ষে নেই। যতক্ষণ না অপমানকারীকে মাথা নত করাচ্ছেন, ততক্ষণ খান্ত হন না। যদি স্বামী হিসাবে আপনিও কখনও তাঁকে অপমান করার চেষ্টা করেন, তবে আপনারও একই অবস্থা হবে কিন্তু।

প্রাণশক্তিতে ভরপুর: সব কাজে এদের মনোবল এবং অদম্য মানসিক জোর থাকে। শুধু নিজেরাই নন, এদের সঙ্গে যারা থাকেন, তারাও সান্নিধ্যের গুণে অনুপ্রাণিত হয়ে উঠবেন। পাহাড় চড়া থেকে নতুন ব্যবসা শুরু করা, সব কিছুতেই এরা কখনও পাশ থেকে সরে যায় না।

পরাজিত হতে জানেন না: এদের মনের জোর এতটাই বেশি হয়, যে হার মানতে জানেন না। অনেকেই যে পরিস্থিতিতে হাঁপিয়ে উঠবেন বা নিয়তির ওপর নিজেকে সঁপে দেবেন, এরা সে পরিস্থিতিতে লড়াই চালিয়ে যাবেন। যত ক্ষণ না জিতে যাচ্ছেন।

নিঃসন্দেহে বলা যায়, এ রকম জীবন সঙ্গিনী সহজে খুঁজে পাবেন না। বা পেলেও প্রথমেই যে বিয়ের জন্য রাজি হয়ে যাবেন তাও নয়। তবে যদি কখনও খুঁজে পান, আঁকড়ে ধরবেন। আপনার চেয়ে ভাগ্যবান আর কেউ হবেন না।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট