,

ইয়েমেনে যুদ্ধবিরতি মেনে চলার প্রতিশ্রুতি

1256156আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে রবিবার থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে ইয়েমেনের সরকারকেসমর্থন দেওয়া সৌদি জোট এবং ইরান সমর্থিত শিয়াপন্থী হুতি বিদ্রোহীরা। স্থানীয় সময় রবিবার মধ্যরাত থেকে এটি কার্যকরহয়।
এক বছরের বেশি সময় ধরে চলা ইয়েমেনের যুদ্ধে দুই পক্ষের ছয় হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এ ছাড়া গৃহহীন ও উদ্বাস্তু হয়ে জীবনযাপন করছে ২০ লাখের বেশি মানুষ। জানা গেছে, ইয়েমেনের সংঘাত নিরসনে চলতি মাসের শেষ দিকে কুয়েতে বৈঠক অনুষ্ঠিত হবে। আর দেশটির শান্তির পথে যুদ্ধবিরতিকে বড় পদক্ষেপ বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

সৌদি-সমর্থিত জোট এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেনের প্রেসিডেন্ট আবদুরাব্বাহ মনসুর আল হাদির দাবির কারণে যুদ্ধবিরতিকে তাঁরা সম্মান জানাবেন। তবে যেকোনো সময়ের জন্য তাঁরা প্রস্তুত আছেন। একই রকম অঙ্গীকার ব্যক্ত করেছে হুতিরা। তারা জানিয়েছে, হামলা হলে এর জবাব দিতে তারাও প্রস্তুত।
জানিয়েছে, যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা আগে রোববার দিনের বেলায় এক সংঘর্ষে ২০ জন নিহত হয়েছে। এর পরও যথাসময়ে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। ইয়েমেনে যুদ্ধবিরতি ও শান্তির প্রচেষ্টা এর আগেও নেওয়া হয়েছে। গত বছরের ডিসেম্বরে সৌদি জোট ও হুতিদের নিয়ে শান্তি আলোচনায় বসে জাতিসংঘ। তবে এটি ব্যর্থ হওয়ায় যুদ্ধবিরতিও অকার্যকর হয়ে পড়ে।

যুদ্ধবিরতির আগের দিন শনিবার প্রেসিডেন্ট হাদি বলেন, তাঁরা কুয়েতের আলোচনাকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের শর্ত মেনে দখলকৃত অঞ্চল থেকে হুতিদের সরে যাওয়ার আহ্বান জানান তিনি। ইরান এবং সাবেক প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ হুতিদের সমর্থন দিচ্ছে। ২০১৪ শিয়াপন্থী হুতিরা ইয়েমেনের রাজধানী সানা ও পশ্চিমাঞ্চল দখল করে নেয়। সূত্র: বিবিসি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা