,

বেসিক ব্যাংকের জিএম দুই দিনের রিমান্ডে

basic_bank__108946আদালত প্রতিবেদক : ঋণ জালিয়াতির মামলায় বেসিক ব্যাংকের জেনারেল ম্যানেজার (জিএম) জয়নাল আবেদীনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত।

সোমবার দুদকের সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আমিরুল হায়দার চৌধুরী এই রিমান্ড মঞ্জুর করেন।

দুদকের উপপরিচালক মো. মোরশেদ আলম রিমান্ড আবেদন করেছিলেন।

এর আগে ৫ এপ্রিল গ্রেপ্তারের পর জয়নাল আবেদীনকে আদালতে নেয়া হলে বিচারক তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এই মামলায় এর আগে ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ইকরামুল বারী, ভয়েজ এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিবুল গনি, এশিয়ান শিপিং বিডির মালিক মো. আকবর হোসেন, ফার্সি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ফয়েজুন্নবী চৌধুরী, সাবেক দুই উপব্যবস্থাপনা পরিচালক ফজলুস সোবহান, মো. সেলিম এবং সহকারী মহাব্যবস্থাপক শিপার আহমেদ গ্রেপ্তার হন। পরে তাদের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, বেসিক ব্যাংকের সাড়ে ৪ হাজার কোটি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে ২০১৫ সালের ২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বর গ্রেপ্তারকৃত আসামিরাসহ ১২০ জনের বিরুদ্ধে ৫৬টি মামলা করে দুদক। আসামিদের মধ্যে ব্যাংকের ২৭ জন কর্মকর্তা রয়েছেন।

২০০৯ সাল থেকে ২০১২ সালের মধ্যে বেসিক ব্যাংকের গুলশান, দিলকুশা ও শান্তিনগর শাখা থেকে মোট সাড়ে চার হাজার কোটি টাকা ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটে।

ব্যাংকের তৎকালীন পরিচালনা পর্ষদ নিয়ম-নীতির তোয়াক্কা না করে বিধিবহির্ভূতভাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ অনুমোদন করলে ওই ঋণ কেলেঙ্কারি ঘটে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে