,

যে কোনো দিন শামসুদ্দিনসহ পাঁচজনের বিরুদ্ধে রায়

Samsuddin20160411081240নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জ জেলা বারের আইনজীবী মো. শামসুদ্দিন আহমেদসহ পাঁচ আসামির বিষয়ে রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) শেষ হয়েছে। মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ায় যে কোন দিন রায় ঘোষণা করা হবে বলে সিএভি (অপেক্ষামান) ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল।

মামলায় পাঁচ আসামির মধ্যে অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ ও তার সহোদর ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. নাসিরউদ্দিন আহমেদ গ্রেফতার হয়েছেন। মামলাল অপর আসামি গাজী আব্দুল মান্নান, হাফিজ উদ্দিন ও আজহারুল ইসলাম পলাতক রয়েছেন।

গতকাল রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলায় যুক্তিতর্ক পেশ করা হয়। রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন, প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা চমন।

রাষ্ট্রপক্ষ ৭টি অভিযোগে তাদের যুক্তি উপস্থাপন শেষ করেন। অন্যদিকে, একইদিনে আসামিপক্ষও তাদের যুক্তি উপস্থাপন শুরু করেন। আজ (সোমবার) আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষনার জন্য মামলাটি সিএভি করা হয়।

এর আগে মামলায় আসামিদের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, আটক, লুণ্ঠন, নির্যাতনের মতো সাতটি অপরাধের অভিযোগ আনা হয়েছে। ২০১৫ সালের ১৩ মে পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন ট্রাইব্যুনাল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে