,

পহেলা বৈশাখের আগে বকেয়া বেতন দেয়ার নির্দেশ

17610-pmamarনিউজ ডেস্ক : পাটকল শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পহেলা বৈশাখের মধ্যে পরিশোধের জন্য অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে বলেন, ‘পাট শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের জন্য ৩০০ কোটি টাকা দিয়ে দিন। আপনারা পহেলা বৈশাখ পালন করবেন, পাটকল শ্রমিকরা রাস্তায় থাকবেন- এটা হয় না। দ্রুত এ টাকা দিয়ে দিন। পহেলা বৈশাখের আগেই যেন তাদের বকেয়া বেতন পরিশোধ করা হয়’।
এই ৩০০ কোটি টাকাসহ সর্বমোট ১ হাজার কোটি টাকা পাট মন্ত্রণালয়কে দিতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে জাতীয় হজ ও ওমরাহ নীতি এবং হজ প্যাকেজ-২০১৬ সংশোধন প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা।এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার সরকারি-বেসরকারি পর্যায়ে মোট ১ লাখ ১৩ হাজার ৮৬৮ জন হজযাত্রী সৌদি আরবে যাওয়ার কথা ছিলো। এর মধ্যে সরকারি পর্যায়ে যাওয়ার কথা ছিলো ৫ হাজার এবং বেসরকারি পর্যায়ে হজযাত্রী যাওয়ার কথা ছিলো ১ লাখ ৮ হাজার ৮৬৮ জন।

কিন্তু সৌদি আরব মোট হজযাত্রী সংখ্যা ১২ হাজার ১১০ জন কমিয়ে করেছে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন। সরকারি পর্যায়ে হজযাত্রীর কোটা ৫ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে ১০ হাজার জন। আর বেসরকারি পর্যায়ে ১ লাখ ৮ হাজার ৮৬৮ জনের কোটা কমিয়ে ৯১ হাজার ৭৫৮ জন করা হয়েছে।

এছাড়া প্রতিবছর ২৮ এপ্রিল পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এসব তথ্য জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা