,

নববর্ষের সন্ধ্যায় উন্মুক্ত কনসার্ট নয় : পুলিশ

121507Asaduzzaman-(4)পহেলা বৈশাখে বিকাল ৫টার পর উন্মুক্ত স্থানে কোনো ধরনের কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সেই সঙ্গে নববর্ষের সকালে নির্বিঘ্নে মঙ্গল শোভাযাত্রা আয়োজনে বিপুল নিরাপত্তা আয়োজনের কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিকাল ৫টার পর উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা না গেলেও ইনডোরে, সুরক্ষিত স্থানে সন্ধ্যার পরও সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে পারে। মানুষ বিকালের পরও রঙিন পোশাক পরে বেড়াবে, ঘোরাফেরা করবে, সুন্দরভাবে আড্ডা দেবে। এসবে কোনো নিয়ন্ত্রণ নাই। শুধু উন্মুক্ত স্থানে কনসার্টের মতো বড় আয়োজন করা যাবে না। গত বছর পহেলা বৈশাখের সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে ভিড়ের মধ্যে নারীদের যৌন নিপীড়নের ঘটনার কথা স্মরণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ কমিশনার বলেন, গত বছর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, আমরা দুঃখিত। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য আমরা সচেষ্ট থাকব। উত্ত্যক্তকারীদের ঠেকাতে এবার পুলিশের বিশেষ দল মাঠে থাকবে। ৯টি ওয়াচ টাওয়ার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা এলাকায় বর্ষবরণের উৎসব পর্যবেক্ষণ করা হবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে