,

সারাদেশে মৃদু তাপপ্রবাহ বইছে

hot-weather_samakal_focus-bangla_204563সিলেট বিভাগের দু-একটি জায়গায় দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য স্থানের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। কিছুক্ষণের জন্য আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে।

আজ সোমবার আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, কুষ্টিয়ার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া রাজশাহী, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর ও খুলনা বিভাগের বাকি অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এবং তা সন্নিহিত অঞ্চলে বিস্তৃত হতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

ঢাকায় দক্ষিণ-পশ্চিম অভিমুখে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার। আজকের সূর্যাস্ত ৬টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ৫টা ৪০ মিনিটে।

আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে