,

মিডিয়াকে গুডবাই জানিয়ে আমেরিকায় স্থায়ী হলেন শ্রাবন্তী

srabontee-lrg20160410192831বিনোদন প্রতিবেদক : শ্রাবন্তীকে চিনতে পেরেছেন তো? হ্যাঁ, তিনিই একসময়ে ছোটপর্দা দাঁপিয়ে বেড়িয়েছেন। তবে এখন আর অভিনয় করেন না। কারণ স্বামী-সন্তান-সংসার এই তিন নিয়েই দিন-মাস-বছর কেটে যায় তার। তবে এরমধ্যেও অনেকে হয়তো আশায় বুক বেঁধে ছিলেন আবারো মিডিয়াতে ফিরবেন ‘রং নাম্বার’ ছবির এই নায়িকা। কিন্তু তা আর হলো না।

শ্রাবন্তী পুরোপুরি মিডিয়াকে গুডবাই জানিয়েছেন এবং সে আরো কখনো অভিনয়ে ফিরবেন না। এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে এমনটাই বললেন শ্রাবন্তীর স্বামী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ খোরশেদ আলম।

তিনি বলেন, গত ৮ তারিখ রাতের ফ্লাইটে ইমিগ্রশন নিয়েই শ্রাবন্তী আমেরিকা উড়াল দিয়েছেন। বর্তমানে সে সেখানেই আছেন। তার সঙ্গে আমার দুই মেয়ে রাবিয়া আলম ও আরিশা আলমও আছে। বর্তমানে তারা আমেরিকার মেরিল্যান্ডে আছেন।

শ্রাবন্তীর স্বামী খোরশেদ আলম আরো বলেন, আমার দুই মেয়ের ভবিষ্যতের কথা ভেবেই তাদের আমেরিকাতে পাঠিয়েছি। সেখানেই একটি স্কুলে দুই মেয়ে পড়াশুনা করবে। কিছু দিনের মধ্যে তাদের ভর্তি প্রক্রিয়া শেষ হবে। দুই মেয়ের দেখভালের জন্য তাদের মাকে সেখানে পাঠিয়েছি। এখন তারা সেখানেই সেটেল হবেন। তাদের জন্য সকলে দোয়া করবেন।

উল্লেখ্য, এক দশক আগে শ্রাবন্তী ছিলেন টেলিভিশন মিডিয়ার জনপ্রিয় মুখ। মডেলিং, নাটক, বিজ্ঞাপন সবখানেই তিনি দ্যুতি ছড়িয়েছিলেন। কিন্তু ২০১০ সালের ২৯ সেপ্টেম্বর খোরশেদ আলমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই পর্দায় শ্রাবন্তীকে আর নিয়মিত পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে