বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিম নিবন্ধন কাজ এ মাসেই কি শেষ হবে?

150330103511_biometric_sensor_640x360_getty_nocreditনিউজ ডেস্ক : আঙুলের ছাপ নিয়ে মোবাইল ফোনের সিম পুন:নিবন্ধন শুরুর পর থেকেই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে।চলতি মাসের মধ্যেই এর কাজ শেষ করার কথা থাকলেও, এখনো অর্ধেক সিম নিবন্ধন বাকি রয়েছে বলে জানা যাচ্ছে।বাকি আছে মাত্র ২০দিন।
সময় শেষ হয়ে এলেও এর মধ্যে কাজ কি সম্পন্ন করা যাবে? এপ্রিলের মধ্যে সিম নিবন্ধন না করলে কি হবে সেনিয়েও মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে।
বেসরকারি মোবাইল ফোন কোম্পানি গ্রামীণ ফোনের চিফ কর্পোরেট এফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন বলছেন, “শুরুর পর থেকে কাজ বেশ ভালই এগুচ্ছিলো কিন্তু এনিয়ে আদালতে একটি রিট দায়ের হওয়ার পর থেকে এর গতি কিছুটা কমে গেছে”
মি হোসেন আরো বলছেন, “যত সিম এখনো পুন:নিবন্ধন বাকি তার সংখ্যাটা অনেক বড়। এই সময়ের মধ্যে তা শেষ করাটা অনেক বড় চ্যালেঞ্জ”
তবে তিনি বলছেন, যেহেতু সরকার একটি সময় বেধে দিয়েছেন তাই তারা আবারো জোর প্রচারণা শুরু করবেন। আঙুলের ছাপ নিয়ে মোবাইল ফোনের সিম পুন:নিবন্ধন করাতে আর একটি যে জিনিস লাগে তা হলো জাতিয় পরিচয় পত্র।
কিন্তু অনেকের কাছেই সেটি নেই। তার বিকল্প হিসেবে পাসপোর্টের বিপরীত পুন:নিবন্ধনের একটি ব্যবস্থা রাখা হয়েছে। এই কর্মকর্তা বলছেন, যাদের নিতান্তই এ দুটোর কোনটাই নেই তাদের অনেকেই পরিবারের সদস্যদের নামে নিবন্ধন করিয়ে নিচ্ছেন।
এপ্রিলের মধ্যেই যদি কেউ সিম নিবন্ধন না করাতে পারেন তবে তার সিমটি বন্ধ করে দেয়া হবে কিনা সেনিয়ে এখনি কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।
এদিকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, আমাদের পরিকল্পনা অনুযায়ী আগামী ৩০শে এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শেষ করব। এর মধ্যে যেগুলোর নিবন্ধন হবে না- সেগুলোর গ্রাহককে নিবন্ধনে বাধ্য করতে কয়েক ঘণ্টা করে সিম বন্ধ ও এসএমএস দিয়ে সতর্ক করা হবে। এরপরও বায়োমেট্রিক নিবন্ধন না করলে ওইসব সিম বন্ধ করে দেওয়া হবে। সূত্র: বিবিসি বাংলা।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান