,

পীরগঞ্জে আগুনে ৬০ ঘর পুড়ে ছাই

 

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে শুক্রবার সন্ধ্যায় আগুনে ২৫টি পরিবারের অন্তত ৬০টি ঘর পুড়ে গেছে। এতে গৃহপালিত পাখি ও পশুর মৃত্যুসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাটিয়া গ্রামের ঈদগাহ পাড়ায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে নাকাশু মোহাম্মদের বাড়িতে আগুন লাগে। মুহূর্তেই তার পাশের বাড়িঘরে ছড়িয়ে পরে। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি এবং সেতাবগঞ্জ ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

bccnews24.com-fire-02_23063_0

আগুনে নাকাশু মোহাম্মদসহ ২৫টি পরিবারের অন্তত ৬০টি ঘর পুড়ে যায়। এতে নাকাশু মোহাম্মদের ২ট গরু, ৩টি ছাগলের মৃত্যুসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন তারা সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন। অগি্নকা-ের খবর পেয়ে ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য ইয়াসিন আলী, ইউএনও এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, ইউনিয় পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা