শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গর্জনিয়ার সেতু যেন মরণ ফাঁদ

 

নিজস্ব প্রতিবেদক : রামুর গর্জনিয়া সেতুটি দশ মাসের অধিক সময় ধরে নড়বড়ে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছে রামু ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির লাখো মানুষ। সেতু নির্মাণ বা মেরামত না করার কারণে উৎপাদিত ফসল, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, মুমূর্ষু রোগী ছোট ছোট নৌকায় ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে ওসব মানুষকে। গত বছরের ২৫ জুন ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে রামু বাঁকখালী নদীর ওপর নির্মিত গর্জনিয়া সেতুর দক্ষিণ পাশে প্রায় ৩শ’ ফুট সংযোগ সড়ক বিলীন হয়ে গেছে। সংযোগ সড়কটি এখনও নির্মাণ না করায় নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া-বাইশারী-ঈদগড় সড়কে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে।

Garjania-bridge-660x330

আসন্ন বর্ষার আগে সেতুটি চালু করা না হলে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। গেল বন্যায় সেতুর সংযোগ সড়ক বিলীন হওয়ার পর নৌকা নিয়ে নদী পারাপারের সময় ক্যাজরবিলের আশীষ নাথ, পূর্ব বোমাংখিলের মাওলানা এখলাস, ডাকভাঙা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ওসমান গণিসহ চার ব্যক্তির মৃত্যু হয়। সরেজমিনে দেখা যায়, গর্জনিয়া-কচ্ছপিয়া ইউনিয়নের সংযোগস্থলে বাঁকখালী নদীর ওপর নির্মিত গর্জনিয়া সেতুর দক্ষিণ পাশে বিলীন সড়কের জায়গায় বাঁশ ও কাঠের তৈরি সাঁকো দিয়ে লোকজন আসা-যাওয়া করছে। কৃষকরা তরকারির বস্তা কাঁধে নিয়ে পার হচ্ছে এপার থেকে ওপারে।

 

 

গর্জনিয়ার কৃষক ফরিদ আহমদ বলেন, পার্শ্ববর্তী অন্তত ২৫টি গ্রামে সবজি চাষ হয়ে থাকে। যাতায়াতের অসুবিধার জন্য রামু, কক্সবাজার ও চকরিয়ার বাজারে নেয়া সম্ভব হয় না। এতে আমরা ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। এদিকে বাঁকখালী নদীর চর খননের মাধ্যমে নদীর গতিপথ সঠিক করা, শাহসুজা সড়কের রামুর গর্জনিয়া অংশে বাঁকখালী নদীর ওপর সেতুর দক্ষিণাংশের এপ্রোচ নির্মাণের পর অচল সেতু সচল করা ও গর্জনিয়া চার ওয়ার্ডের গ্রামসমূহ বাঁকখালী নদীর ভাঙন থেকে রক্ষার্থে অতি দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের তিন দফা দাবি নিয়ে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রবিবার মানববন্ধন করেছে গর্জনিয়া ইউনিয়নের শতাধিক সুশীল সমাজের নেতৃবৃন্দ। এরপর ইউপি চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী ও গণমাধ্যমকর্মী হাফিজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে জেলা প্রশাসক আলী হোসেনকে স্মারকলিপি দেয়া হয়।

 

এলজিইডির কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম বলেন, নদী খনন করে পানির গতিপথ পরিবর্তন করা না গেলে গর্জনিয়া সেতুসহ দুই তীরের ইউপি ভবন, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রসহ লোকজনের ঘরবাড়ি রক্ষা কঠিন হবে। কিন্তু নদী খনন এলজিইডির কাজ নয়। নদী রক্ষণাবেক্ষণ করে পানি উন্নয়ন বোর্ড। এ ব্যাপারে পাউবোকে অনুরোধ করা হয়েছে। পাউবোর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী সাবিবুর রহমান বলেন, নদীর গতিপথ ঠিক রেখেই সেতুটি নির্মাণ জরুরী ছিল। এখন সেতুর নিচ দিয়ে প্রায় এক কিলোমিটার দীর্ঘ নদী খনন করে পানির গতিপথ ঠিক করতে হবে। এ জন্য প্রায় চার কোটি টাকার প্রকল্প তৈরি করে উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম