,

মেসির ভোগান্তির ৩৬২ মিনিট

 

 

স্পোর্টস ডেস্ক : বিশ্বসেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সর্বশেষ বিপরীত ছবিটা আলো-আঁধারির। স্প্যানিশ লা লিগায় টানা ছয় মৌসুম ৩০ গোলের কৃতিত্ব দেখালেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ স্ট্রাইকার রোনালদো। ইউরোপের শীর্ষ ফুটবল লীগে এমন কীর্তি এটাই প্রথম। আর মলিন ছবিতে লিওনেল মেসি ভুগছেন গোল খরায়। শনিবার স্প্যানিশ লা লিগায় রিয়াল সোসিয়েদাদের কাছে ১-০ গোলে হার দেখে মেসির দল বার্সেলোনা। এতে ফুটবল ম্যাচে টানা ৩৬২ মিনিট গোলবঞ্চিত থাকতে দেখা গেলো লিওনেল মেসিকে। ক্যারিয়ারে গত পাঁচ বছরে মেসির এমন ঘটনা নেই। ২০১১ সালে টানা ৪১৭ মিনিট গোলবিমুখ থাকতে দেখা গিয়েছিল বার্সেলোনার এ আর্জেন্টাইন সুপার স্টারকে।

9408_s5

 

শনিবার লা লিগায় এইবারের বিপক্ষে ৪-০ গোলে জয় কুড়ায় রিয়াল মাদ্রিদ। এতে দুই অ্যাসিস্ট ও নিজে এক গোল করেন রোনালদো। চলতি লা লিগায় এটি রোনালদোর ৩০তম গোল। ২০১০ থেকে টানা ছয় মৌসুম লা লিগায় কমপক্ষে ৩০ গোলের কৃতিত্ব দেখালেন তিনবারের ফিফা বর্ষসেরা এ ফুটবলার। ইউরোপের শীর্ষ লীগে টানা চারবার এমন কৃতিত্ব রয়েছে কেবল লিওনেল মেসির।

 
মেসি সর্বশেষ গোল পান এবারের ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলর ম্যাচে আর্সেনালের বিপক্ষে। পরে চ্যাম্পিয়ন্স লীগ ও লা লিগায় ভিয়ারিয়াল, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠ ছাড়েন গোলহীন মেসি।
তবে পরিসংখ্যানে আলো দেখছেন মেসিভক্তরা। ২০১১ সালের এপ্রিল-মে তে টানা চার ম্যাচে গোলবঞ্চিত থাকেন মেসি। তবে মেসি এ গেরো খোলেন চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শিরোপাজয়ী গোল নিয়ে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা