,

সাকিবহীন কলকাতার দাপুটে জয়

2স্পোর্টস ডেস্ক : আইপিএলে কলকাতার প্রথম ম্যাচ। অথচ একাদশে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এমন খবর বাংলাদেশি সমর্থকদের জন্য ছিল হতাশারই। তবে সাকিব না থাকলেও প্রথম ম্যাচে দাপুটে জয় দিয়েই আইপিএল মিশন শুরু করেছে কলকাতা নাইটরাইডার্স।

রোববার রাতে কলকাতার ইডেন গার্ডেনে দিল্লি ডেয়ারডেভিলসকে ৯ উইকেটে পরাজিত করেছে গাম্ভীর শিবির। আগে ব্যাট করতে নামা দিল্লীর ৯৮ রানের জবাবে কলকাতা লক্ষ্যে পৌঁছে যায় এক উইকেটে মাত্র ১৪.১ ওভারে।

৯৯ রানের জয়ের টার্গেটে খেলতে নেমে কলকাতার হয়ে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার অধিনায়ক গৌতম গাম্ভীর ও রবিন উথাপ্পা। উদ্বোধনী জুটিতে আসে ৬৯ রান। ৩৩ বলে সাত চারে ৩৫ রান করে উথাপ্পা মিশ্রর বলে মরিসের হাতে ক্যাচ দিলেও জয়ের জন্য বাকি কাজটুকু সেরেছেন গাম্ভীর মনীশ পান্ডেকে সাথে নিয়ে।

৪১ বলে ৫ চারে ৩৮ রানে অপরাজিত থাকেন গৌতম গাম্ভীর। ১২ বলে তিন চারে ১৫ রানে অপরাজিত ছিলেন মনীশ পান্ডে। ১৪.১ ওভারে ৯৯ রান সংগ্রহ করে কলকাতা।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি দিল্লির কোন ব্যাটসম্যানই। কলকাতার রাসেল, হগ, হ্যাস্টিংস ও চাওলার বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১৭.৪ ওভারে ৯৮ রানে অল আউট হয় দিল্লি ডেয়ারডেভিলস। দলের হয়ে সর্বোচ্চ ১০ বলে ১৭ রান করেন কুইন্টন ডি কক। ১৩ বলে ১৫ রান করেন স্যামসন। নেগি ও মরিস করেন ১১ রান করে। বাকিদের কেউই দুই অংকের রান স্পর্শ করতে পারেননি।

কলকাতার হয়ে আন্দ্রে রাসেল ও ব্রাড হগ তিনটি, জন হ্যাস্টিংস ও পিযুষ চাওলা নেন দুটি করে উইকেট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা