,

বিয়ের জন্য পাত্রী চেয়ে বিক্ষোভ করছে পুরুষরা

17513-protestamarআন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের দক্ষিণে অবস্থিত গ্রাম উজুমলু। গ্রামটি নাকি আশপাশের গ্রামের মেয়েদের একেবারেই পছন্দ না। সেই কারণে বিয়ের জন্য ওই গ্রামের ছেলেদের প্রতি আগ্রহ দেখায় না মেয়েরা। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল উজুমলু গ্রামের অবিবাহিত পুরুষরা। সমস্যার সমাধানের জন্য তুরস্কের রাষ্ট্রপতির হস্তক্ষেপও চেয়েছেন তারা।

দীর্ঘ নয় বছর ধরে গ্রামে কোনও বিয়ে হয়নি। ২৫-৪৫ বছর বয়সী অবিবাহিত ছেলেদের সংখ্যা বেড়ে চলছে পাল্লা দিয়ে। অন্যদিকে পরিণয় না হওয়ায় আসছে না পরবর্তী প্রজন্ম। জনসংখ্যাও শেষ নয় বছরে কমে প্রায় অর্ধেক নেমে এসেছে। এমন নয় যে উজুমলু গ্রামের পুরুষরা দরিদ্র। মহিলাদের থেকে প্রত্যাখ্যাত হওয়ার দুঃখে জর্জরিত হয়ে অবসাদে ভুগছে ওই গ্রামের পুরুষরা।

ডেইলি মেইল জানিয়েছে, শহর থেকে দূরে অবস্থিত উজুমলু গ্রামে সংসার করতে রাজি নন মহিলারা। শহরের বুকে নিজেদের যৌবন অতিবাহিত করতে চাইছেন তুর্কি রমণীরা। তাদের এই মনোভাব বদলানোর জন্য কাতর আবেদন করছেন ওই দেশের দক্ষিণে অবস্থিত উজুমলু গ্রামের পুরুষরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা