,

মোস্ট ওয়ান্টেড সেই ব্রেন্ডা পুলিশের কব্জায়

landa_108852নিউজ ডেস্ক : এফবিআইয়ের শীর্ষ ১০ ওয়ান্টেড তালিকায় নাম ওঠার দুদিন যেতে না যেতেই মেক্সিকো থেকে গ্রেপ্তার করা হলো মার্কিন নারী ব্রেন্ডা ডেলগাডো। প্রেমের জের ধরে অন্য এক নারীকে হত্যা করতে দুজন খুনি ভাড়া করেছিলেন ওই নারী। শুক্রবার গ্রেপ্তারের পর তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এফবিআইয়ের শীর্ষ অপরাধীদের তালিকায় স্থান পাওয়া নারীদের মধ্যে তিনি নবম।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর খবরে বলা হয়, সাবেক প্রেমিকের সঙ্গে কেন্দ্রা হ্যাচার নামের এক ডেন্টিস্টের সম্পর্কের কথা জানতে পারেন ব্রেন্ডা। আর তাতে ক্ষুব্ধ হয়ে হ্যাচারকে হত্যার পরিকল্পনা করেন তিনি। এফবিআই জানায়, কয়েক মাস ধরেই হ্যাচার তার পরিকল্পনা সাজিয়েছেন। এরপর টাকা প্রদান আর মাদক সরবরাহের প্রলোভন দেখিয়ে হত্যাকাণ্ড চালানোর জন্য দুজনকে ভাড়া করেন ব্রেন্ডা।

গত ২ সেপ্টেম্বর হ্যাচারকে হত্যার জন্য ডালাসের একটি পার্কিং গ্যারেজে আগে থেকে ওৎ পেতে ছিলেন দুই হত্যাকারী। এর পর হ্যাচারকে গুলি করেন তারা। ঘটনার পর দুই হত্যাকারীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের জবানবন্দির ভিত্তিকে ব্রেন্ডাকে গ্রেপ্তার করা হলো।

ব্রেন্ডার নিজে গুলি না চালালেও পুরো ঘটনার পরিকল্পনাকারী হিসেবে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

১৯৫০ সালে এফবিআই সৃষ্টির পর থেকে এ পর্যন্ত হওয়া সংস্থাটির শীর্ষ অপরাধীদের তালিকায় এর আগে নাম এসেছিল ৮ নারীর।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা