,

শিশুকে গুলি : সাংসদ মনজুরুলের বিরুদ্ধে অভিযোগপত্র

Mp-liton-গাইবান্ধা প্রতিনিধি : শিশু শাহাদাত হোসেনকে গুলি করার ঘটনায় হওয়া মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। আজ রোববার গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এর আগে একই আদালত সাংসদের স্থায়ী জামিন মঞ্জুর করেন।
কোর্ট পরিদর্শক এনামুল হক বলেন, শিশু শাহাদাতকে গুলি করার মামলায় আজ সকালে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। আদালত মামলার পরবর্তী কার্যক্রমের জন্য মামলার নথি গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠিয়েছেন। এ মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ১৫ মে।
সাংসদ মনজুরুলের আইনজীবী সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ দুপুরে সাংসদ মনজুরুলের স্থায়ী জামিনের আবেদন জানানো হয়। আদালত স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেছেন। এর আগে গত ৭ মার্চ একই আদালতে জামিনের আবেদন জানানো হয়। আদালত আজ রোববার পর্যন্ত সাংসদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন। জামিন আবেদনের সময় সাংসদ আদালতে উপস্থিত ছিলেন।
গত বছরের ২ অক্টোবর সাংসদের ছোড়া গুলিতে সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ গ্রামের শিশু শাহাদাত গুলিবিদ্ধ হয় বলে অভিযোগ ওঠে। পরদিন রাতে সাংসদকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন শাহাদাতের বাবা সাজু মিয়া। এরপর ওই বছরের ১৪ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাংসদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ১৫ অক্টোবর তাঁকে গাইবান্ধা ডিবি কার্যালয়ে আনা হয়। ওই দিন দুপুর ১২টায় তাঁকে গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২৪ দিন কারাভোগের পর গত ৮ নভেম্বর জামিনে মুক্তি পান তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা