,

আফগানিস্তান পাকিস্তান ও ভারতে শক্তিশালী ভূমিকম্প

160410122811_southwest_asia_640x360_bbc_nocreditদক্ষিণ-পশ্চিম এশিয়ার কয়েকটি দেশে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে।এর ফলে পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান এবং উত্তর ভারতে বাড়িঘর কেঁপে ওঠে।রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৬.৬।যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পের কেন্দ্র ছিলো আফগান-পাকিস্তান সীমান্তের প্রত্যন্ত একটি পাহাড়ি এলাকা হিন্দুকুশ পর্বতমালায়। এবং মাটির ২১০ মিটার গভীরে।এই এলাকাটি তাজিকিস্তান সীমান্তের কাছে।এই একই এলাকায় ২০১৫ সালের এক ভূমিকম্পে ৩০০ জনের মতো নিহত হয়।পুরো পাকিস্তান জুড়ে এবং ভারতের দিল্লিসহ সমগ্র উত্তর ভারতে এই কম্পন অনুভব করা গেছে।

 সংবাদদাতারা বলছেন, রাজধানী ইসলামাবাদ ও কাবুলে বাড়িঘর ও ভবন দুলে উঠলে লোকজন আতঙ্কে বাড়িঘর ও অফিস আদালত থেকে রাস্তায় বেরিয়ে আসে।ভূমিকম্পের উৎস থেকে প্রায় এক হাজার মাইল দূরে দিল্লির পাতাল রেল কিছুক্ষণের জন্যে বন্ধ করে দেওয়া হয়।ভূমিকম্পে কতো লোক হতাহত হয়েছে সে সম্পর্কে এখনও নির্দিষ্ট করে কিছু জানা যায়নি।পাকিস্তানে শিয়ালকোটের একজন বাসিন্দা বলছেন, ভূমিকম্পটি এক মিনিটেরও বেশি স্থায়ী হয়েছিলো। পুরো সময় তার বাড়ি কাঁপছিলো। কিন্তু তার ভবনের কাঠামোয় কোনো ক্ষতি হয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা