,

দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ সভাপতি ও অনুসারিদের শোকজ

awamilge logoনিজস্ব প্রতিবেদকইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করার অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ সভাপতি ও তাঁর অনুসারিদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক কেন জেলা সভাপতি মাসুম বিল্লাহ ও তাঁর অনুসারিদের সংগঠন থেকে স্থায়ীভাবে বহিস্কার করা যাবে না জানতে চেয়ে তিন দিনের মধ্যে জবাব দেওয়ার সময় দেওয়া হয়েছে ওই কারণ দর্শানো নোটিশে।
বিষয়টি নিশ্চিত করে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক জাকির হোসাইন রবিবার দুপুরে  বলেন, ‘বীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে জেলা সভাপতি ও তাঁর অনুসারিরা কাজ করেননি বলে আমাদের কাছে অভিযোগ আসে। যে কারণে তাঁকে শোকজ করা হয়েছে’। চিঠির জবাব পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদেরকে তিনি বলেন, ‘নির্বাচনের দিন আমি ঢাকায় ছিলাম। কেন্দ্রীর কমিটির নেতাদের সঙ্গেও আমার সেদিন দেখা হয়েছে। এসব বিষয় উল্লেখ করে চিঠির জবাব শ্রীঘ্রই কেন্দ্রে পাঠানো হবে’।
এখানে উল্লেখ্য, গত ৩১ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জহির রায়হানের বিরুদ্ধে জেলা ছাত্রলীগ সভাপতিসহ অন্যরা কাজ করেন বলে অভিযোগ উঠে। নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মাত্র তিনশ’ ভোটের ব্যবধানে বিদ্রোহী প্রার্থী কবির আহমেদের কাছে হেরে যান। বীরগাঁও ইউনিয়ন জামায়াত নেতা গোলাম আযমের ইউনিয়ন বিধায় আওয়ামী লীগের আছে এ ইউনিয়নের চেয়ারম্যান পদটি মর্যাদার হয়ে উঠে।
এদিকে গত শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, দেশনেত্রী শেখ হাসিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থীর পক্ষে দলের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন। যারা এই আদেশ অমান্য করবে তাঁদের দল থেকে বহিস্কার করা হবে বলে জানানো হয়েছে। শেখ হাসিনার আদেশ অমান্য করে নৌকা প্রতীকের বিরুদ্ধে কাজ করায় আপনাকে ও আপনার অনুসারীদের কেন সংগঠন থেকে স্থায়ীভাবে বহিস্কার করা যাবে না তা আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে