,

ক্রেন থেকে পড়ে গেলো বিশাল বিমান

160410091912_crane_plane_india_640x360_afp_nocreditভারতে অব্যবহৃত একটি বিমান ক্রেনের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের সময় বিমানটি একটি ভবনের দেওয়ালের ওপর পড়ে গেছে দক্ষিণ ভারতে রোববার সকালে এই ঘটনা ঘটে। বিশাল আকৃতির একটি ক্রেনের সাহায্যে বিমানটি নিয়ে যাওয়া হচ্ছিলো।এয়ার ইন্ডিয়ার এই বিমানটিকে মাটি থেকে ৬০ ফুটের মতো উপরে তোলা হলে হঠাৎ করে বিমানটি নিচে পড়ে যায়।কর্মকর্তারা বলছেন, হঠাৎ করেই ক্রেনটি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়।

বিমানটিকে হায়দ্রাবাদের বেগামপেট বিমানবন্দর থেকে চার কিলোমিটার দূরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছিলো।বিমানটির ওজন ২৫ টনের মতো।এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে কর্মকর্তারা বলছেন, এটা বিপর্যয়কর হয়ে উঠতে পারতো কারণ দুর্ঘটনাটি যেখানে ঘটেছে তার কাছেই ছিলো একটি স্কুল।দুর্ঘটনায় বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে।কিন্তু এয়ার ইন্ডিয়ার কর্মকর্তা বলছেন, দুর্ঘটনা সত্ত্বেও বিমানটিকে ফ্লাইট প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা