,

যুগলের স্বীকারোক্তি : ভালোবাসা শরীরে নয়, মনে

6_108805নিউজ ডেস্ক : শরীরের আকর্ষণ কমার সঙ্গে সঙ্গে কি ভালোবাসা কমে যায়? নাকি বাড়ে? নাকি কোনো পরিবর্তন হয় না। কয়েকজন যুবক-যুবতীকে নিয়ে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন ব্রিটেনের এক মেকআপ আর্টিস্ট।

স্টিফানি নামের ওই শিল্পী যুগলদের এমনভাবে মেকআপ দেন যাতে তাদের দেখতে বৃদ্ধ বলে মনে হয়। এরপর কিছু সময় নিয়ে একে অপরকে সামনা-সামনি হাজির করে মন্তব্য জানতে চান।

ব্রুকলিনের ২৭ বছর বয়সী স্টিফেন নাদিয়া বলছেন, ‘নিজেদের বৃদ্ধ দেখে চমকে যাই। আমি সত্যি চিন্তিত ছিলাম এই চেহারা দেখে। আমার পার্টনারকে এখন থেকে আরো ভালবাসতে ইচ্ছে করছে।’

এই মেকআপ করতে কোনো রকম লেজার রশ্মি কিংবা ক্ষতিকারক কিছু ব্যবহার করা হয়নি। ক্রিম এবং আই-পেন্সিল দিয়ে যুবক-যুবতীদের বয়স্ক করে তোলেন স্টিফানি।

যুগলদের মধ্যে দুই জোড়া ছিলেন বিবাহিত। বাকিরাও একে অপরের সঙ্গে ছয় বছরের বেশি সময় কাটিয়েছেন।

তারা বলছেন, বলিরেখার দিনগুলোতে প্রেমের অনুভূতি অন্যরকম। স্বর্গীয়। আরো ভালবাসতে ইচ্ছে করে। জগতের চিন্তা মাথায় থাকে না। প্রথম দেখার স্মৃতি বারবার মনে পড়ে।

সবাই একবাক্যে মেনে নিচ্ছেন, প্রেম কখনো শরীর আর যৌনতায় সীমাবদ্ধ থাকতে পারে না। এর কোনো সীমানা নেই।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট