,

কেরালায় মন্দিরে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা শতাধিক ছেড়েছে

160410051805_incendio_india_kerala_640x360_bbc_nocredit-(1)আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পুলিশ বলছে, কেরালা অঙ্গরাজ্যের পারাভুর এলাকায় পুটিঙ্গাল মন্দিরে এক অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা ১শ ছাড়িয়েছে।

এঘটনায় আহত সংখ্যা প্রায় ৩ শতাধিক দাড়িয়েছে। উৎসবের জন্য জড়ো করে রাখা আতশবাজির গাদায় বিস্ফোরণের পর এই অগ্নিকাণ্ড শুরু হয়। ঘটনাটি ঘটে রবিবার ভোর সাড়ে তিনটার দিকে।

স্থানীয় গণমাধ্যম বলছে হিন্দুদের নববর্ষ উৎসব উপলক্ষে এই আতশবাজি জড়ো করা হয়েছিল। এই উৎসব উপলক্ষে হাজার হাজার ভক্ত এসে হাজির হয়েছিলেন। অগ্নিকাণ্ডে মন্দির কমপ্লেক্সের একটি ভবন ধ্বসে পড়ার ফলেই বেশীরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আরো দুই শতাধিক মানুষ আহত হয়েছে। বিস্ফোরণের ফলে এক কিলোমিটার দূরবর্তী ভবনগুলোও কেঁপে কেঁপে উঠেছে।

কেরালার স্বরাষ্ট্র মন্ত্রী রমেশ চেন্নিথালা বলেছেন, “এই মন্দিরে প্রতি বছরই বার্ষিক আতশবাজি উৎসব হয়। আমরা আটকে পড়া মানুষজনকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি”।

“পুলিশ ঘটনাস্থলে আছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে” বেলেও জানান চেন্নিথালা। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন বলে খবরে জানা যাচ্ছে। সূত্র: বিবিসি বাংলা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা