,

এবার মোবাইল বিনা মূল্যে কথা বলবেন সরকারি কর্মকর্তারা

564656556প্রযুক্তি ডেস্ক : ইন্টারনেট ব্যবহার করে মোবাইল অ্যাপ্লিকেশন ‘ইনফো-সরকার’-এর মাধ্যমে সরকারি কর্মকর্তারা একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সরকারি কর্মকর্তারা এই অ্যাপ ব্যবহার করে অডিও, ভিডিও, ইনস্ট্যান্ট মেসেজিংয়ের মাধ্যমে দেশে ও দেশের বাইরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। শুধু যোগাযোগ নয়, অ্যাপটি দিয়ে একে অন্যের অবস্থান জানা, সরকারি নথি সংগ্রহ ও সংরক্ষণও করা যাবে।সুত্র-অনলাইন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে অ্যাপটি উন্নয়ন করেছে প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান রিভ সিস্টেমস। অ্যানড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চালিত স্মার্টফোন থেকে ব্যবহার করা যাবে অ্যাপটি।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে অ্যাপ ব্যবহার নিয়ে আইসিটি বিভাগ ও রিভ সিস্টেমসের মধ্যে একটি চুক্তি হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, বিসিসির নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, ন্যাশনাল আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেজ-২ এর প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব সাইফুল ইসলাম, রিভ সিস্টেমসের সিইও আজমত ইকবাল, হেড অব গ্লোবাল সেলস রায়হান হোসেন এবং এজিএম আশহাদ উল্লাহ উজ্জল প্রমুখ।

রিভ সিস্টেমসের সিইও আজমত ইকবাল জানান, ইনফো-সরকার অ্যাপের সাহায্যে সর্বাধুনিক ব্রডকাস্টিং ব্যবস্থায় যেকোনো প্রজ্ঞাপন তাত্ক্ষণিক প্রচার করার সুযোগ রয়েছে। পাশাপাশি নিজ অধিদপ্তরের সব নথি সংগ্রহ ও সংরক্ষণের জন্য তা যুক্ত করা হয়েছে নথি ব্যবস্থাপনা কার্যক্রমে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা