,

ঢাকায় ৪১ ডিগ্রি সেলসিয়াসের পূর্বাভাস

50959-garom5-3-16-400x228গত কয়েকদিন ধরেই চলছে গরমের চোখ রাঙানি। তাপমাত্রার পারদ কেবল উপরেই উঠছে। এ কারণে চৈত্রের এই খরতাপে হাঁপিয়ে উঠেছে মানুষ। প্রচ- রোদ আর গরমে হাঁসফাঁস অবস্থা। এরই মধ্যে আবাহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস চৈত্রের খরতাপে তেতে উঠতে পারে রাজধানীসহ পুরো দেশ।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, রোববার বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকবে উত্তাপের পারদ। এরই মধ্যে সেটা লক্ষ্যও করা গেছে। রাজধানীতে দুপুর নাগাদ যা পৌঁছে যাবে ৪১ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়ার পূর্বাভাস, রোববার তাপমাত্রা থাকবে ৪০-৪১ ডিগ্রি আর মঙ্গলবার নাগাদ তা উঠে যাবে ৪১.৬ ডিগ্রিতে। এই খর তাপে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান পুড়বে ২০ এপ্রিল পর্যন্ত।
আবহাওয়াবিদরা বলছেন, রাজধানীতে ৩৭-৩৮ ডিগ্রি তাপমাত্রাই অনেকাংশে অসহনীয় ঠেকে। সেক্ষেত্রে ৪১ ডিগ্রি তাপমাত্রা নগরবাসীকে ভোগাবে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যেন আগুন ঝরবে।
২০১৪ সালের ২৪ এপ্রিল রাজধানীতে রেকর্ড পরিমাণ ৪২.২ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা উঠে যায়। যা ছিল এর আগে ৫৪ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ১৯৬০ সালে ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ঢাকায়। আবহাওয়াবিদরা বলছেন, পহেলা বৈশাখের পরে ১৫ এপ্রিল আকাশে মেঘ এমনকি বৈশাখী ঝড় আসার সম্ভাবনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা