,

বাঁশখালীর বিদ্যুৎ কেন্দ্র সরিয়ে নেবে না এস আলম গ্রুপ (ভিডিও)

baskhali-pচট্টগ্রামের বাঁশখালী থেকে কয়লা বিদ্যুৎকেন্দ্র অন্যত্র সরিয়ে নেবে না এস আলম গ্রুপ। তাদের মতে বিপুল বিনিয়োগের এই প্রকল্পটি বাস্তবায়নের ব্যাপারে স্থানীয়দের সহযোগিতা নেওয়া হবে। সেই সাথে ৪ এপ্রিলের ঘটনার পিছনে কোন পক্ষের স্বার্থ দ্বন্দ্ব আছে কিনা তাও ক্ষতিয়ে দেখার দাবি জানিয়েছেন প্রািতষ্ঠানটি।
রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ জনের প্রাণহানি, স্থানীয়দের আন্দোলন সব মিলিয়ে এখন আলোচনায় চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ভবিষ্যত। সংঘর্ষের পর থেকে স্থানীয়রা প্রকল্পটি বাতিলের দাবি জানিয়ে আসছেন। গ্রামের বাসিন্দাদের দাবি এই কেন্দ্রটি হলে ক্ষতি হবে পরিবেশের।
গ্রামের এক বাসিন্দা বলেন, ‘কোন এক জনের সাথে আরেক জনের কোন শত্রুতা নাই। একটা কথাই হচ্ছে এখানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হতে পারবে না’।
তবে এমন দাবি মানতে নারাজ নির্মাণকারী প্রতিষ্ঠান এস আলম গ্রুপ। একই সালে বিপুল বিনিয়োগের প্রকল্পটি অন্য জায়গায় সরিয়ে নেওয়ার ব্যাপারে এখনই কোন সিন্ধান্ত নিচ্ছে না প্রতিষ্ঠান টি।
এস আলম গ্রুপের নির্বাহী পরিচালক সুব্রত কুমার ভৌমিক বলেন, এখানে শতভাগ পরিবেশের কথা মাথায় রেখেই কাজ করা হয়। ২০১৫ সালে এখানে তিনবার মিটিং করা হয়েছে, পাবলিক জনসচেতনতা মুলক কার্যক্রম করা হয়েছে। কিছু অংশ যদি আন্দোলনের মধ্যে থাকে তাহলে বাকি লোক কি চায় সেটাও দেখতে হবে। জমি কেনার আগেই এখানে বড় বড় করে সাইনবোর্ড দিয়েছি। যখন যেখানে জমি কেনা রহয়েছে সেখানে আমাদের সাইনবোর্ড টানানো হয়েছে এস আলম কয়লা বিদ্যুৎ কেন্দ্র হিসাবে।
সুব্রত কুমার ভৌমিক আরও বলেন, এমন একটা প্রমাণ দেখাতে পারবে না যে আমাদের লোক যারা এখানে কাজ করে তারা ঐখানে হামলা করেছে। গ্রামবাসীদের মধ্যে যদি কোন ঝামেলা থাকে এটা তারা বলতে পারবে।
১৩শ’ মেঘাওয়াট উৎপাদন ক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে এস আলম গ্রুপের সহযোগি হিসাবে রয়েছে চীনের দুইটি প্রতিষ্ঠান।

সূত্র : চ্যানেল ২৪।

https://www.youtube.com/watch?v=5VZ4NFvqFlA&noredirect=1

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা