,

 বিমানে ঘুমান মোদি সময় বাঁচাতে

 

 

আন্তর্জাতিক ডেস্ক : সফর সংক্ষিপ্ত করতে ও সময় বাঁচাতে বিলাসবহুল হোটেলে না গিয়ে বিমানেই ঘুমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ৩০ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পাঁচদিনের সফরে বেলজিয়াম, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যান তিনি। এই পাঁচদিনের সফরে তিনরাত কাটান এয়ার ইন্ডিয়া ওয়ানের বিমানে।

modi

ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মোদি সর্বশেষ সফরে তিনরাত বিমানে ঘুমিয়েছিলেন। এর মধ্যে দিল্লি থেকে ব্রাসেলস, ব্রাসেলস থেকে ওয়াশিংটন ডিসি এবং সেখান থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদে সফরের সময় বিমানেই ঘুমিয়েছিলেন ভারতের এই প্রধানমন্ত্রী।সরকারি এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, তিনি মাত্র দুই রাত হোটেলে কাটিয়েছেন, এর মধ্যে একরাত ওয়াশিংটনে ও অন্যরাত রিয়াদে।

 

 

ওই কর্মকর্তা আরো বলেন, মাত্র ৯৭ ঘণ্টায় যুক্তরাষ্ট্রসহ একজন প্রধানমন্ত্রীর বিভিন্ন দেশ সফর একেবারেই অকল্পনীয়। প্রধানমন্ত্রী যদি বিমানে না ঘুমাতেন তাহলে ছয়দিনেও সফর শেষ হতো না।ক্ষমতার প্রথম দুই বছরে নরেন্দ্র মোদি সাবেক প্রধানমন্ত্রীর চেয়ে বেশি বিদেশ ভ্রমণ করেছেন। অন্তত ৯৫ দিন দেশের বাইরে ছিলেন তিনি। যেখানে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ৭২ দিন বিদেশ ভ্রমণ করেছেন। মনমোহনের চেয়ে বেশিদিন দেশের বাইরে থাকলেও দেশ ভ্রমণে এগিয়ে রয়েছেন মোদি। চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী হওয়া মোদি ২০ বারের সফরে ৪০ দেশে গেছেন। যেখানে মনমোহন সিং সফর করেছেন ১৮ দেশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা