,

সাগরে সেতু বানাবে মিসর ও সৌদি

 

 

আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগরের ওপর দিয়ে সেতু বানাতে যাচ্ছে সৌদি আরব ও মিসর। মিসরে সফররত সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ নিজে এই ঘোষণা দিয়েছেন। এ সময় মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি উপস্থিত ছিলেন।
সৌদি বাদশাহের ঘোষণামতে, এই সেতু শুধু দুটি দেশকেই নয়, বরং আফ্রিকা ও এশিয়া—এই দুটি মহাদেশকেও আরও ঘনিষ্ঠ করবে।
বাদশাহ সালমান বৃহস্পতিবার পাঁচ দিনের সফরে কায়রো পৌঁছান। শুক্রবার আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে বৈঠকের পর সালমান বলেন, এই সেতু হলে দুই দেশের মধ্যে শুধু বাণিজ্যিক সম্পর্কই বাড়বে না, এর ফলে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কও জোরদার হবে।

saudiarabiaflagpicture1
প্রেসিডেন্ট সিসি বলেন, বাদশাহ সালমানের নামানুসারে সেতুটির নাম হবে ‘বাদশাহ সালমান বিন আবদুল আজিজ সেতু’। সিসি এই সেতু নির্মাণের উদ্যোগকে আরব বিশ্বের যৌথ উদ্যোগের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় বলে অভিহিত করেন।
সেতুটি কোথায় তৈরি করা হবে তা বাদশাহ সালমান বা প্রেসিডেন্ট সিসি উল্লেখ করেননি। তবে দুই দেশের ভূখণ্ডের সবচেয়ে কাছাকাছি পয়েন্টের একদিকে মিসরের শারম আল শেখের উত্তর দিকের নাবক্ এলাকা এবং অন্যদিকে সৌদি আরবের উপকূলীয় রাস আল শেখ হামিদ এলাকা। মাঝখানের দূরত্ব ১৬ কিলোমিটার। এখানেই সেতুটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।আকাবা উপসাগরের এই প্রবেশদ্বারেই দুই দেশের সংযোগ সেতু বানানোর কথা বেশ কয়েক বছর ধরে চলছে। এর আগে এই সেতু প্রকল্পের কথা বেশ কয়েকবার বলা হলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি।

 

 
ওই সময় সেতুটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল তিন থেকে চার শ কোটি ডলার। তবে সর্বশেষ পরিকল্পনার ব্যয় কত ধরা হয়েছে বা হতে পারে তা জানানো হয়নি।এর আগে এখানে যে সেতু বানানোর প্রস্তাব এসেছে তাতে সাধারণ ও পণ্যবাহী ভারী যান চলাচল করবে বলে বলা হয়েছিল। পাশাপাশি সেখানে দ্রুতগতির ট্রেন চলার জন্য বিশেষ রেললাইনও থাকার কথা।

 
বহু আগে থেকেই সৌদি আরব মিসরের অন্যতম বন্ধু ও দাতা দেশ। তবে সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে মিসরের তৎপরতা তুলনামূলক কম থাকায় এবং ইয়েমেনে হুতিবিরোধী সৌদি অভিযানে মিসর আশানুরূপ সহায়তা দিতে ‘ব্যর্থ হওয়ায়’ দুই দেশের মধ্যে সম্প্রতি কিছুটা টানাপোড়েন শুরু হয়। এই দূরত্ব ঘোচাতেই সালমান মিসর সফর করছেন বলে মনে করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা