,

কেরালায় মন্দিরে আগুন, নিহত ৭৫

 

 
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালা রাজ্যের কোল্লামে একটি মন্দিরে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৭৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে ২০০ জন। রোববার ভোর রাতে মন্দিরে ধর্মীয় উৎসব উপলক্ষে আতশবাজি ফোটানোর সময় অগ্নিস্ফুলিঙ্গ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

011460255611

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রোববার ভোররাত সাড়ে ৩ টার দিকে কোল্লামের পারাভুর এলাকার পুত্তিঙ্গাল মন্দিরে ধর্মীয় উৎসব উপলক্ষে আতশবাড়ি পোড়ানো হচ্ছিল। এসময় অগ্নিস্ফুলিঙ্গ আতশবাজির স্তুপের এসে পড়লে আগুন ছড়িয়ে পড়ে। সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে। সকাল ৮ টা পর্যন্ত পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী ৭৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গুরুতর আহতদের থিরুভানাথাপুরাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কেরালার মুখ্যমন্ত্রী রমেশ চেন্নিথালা এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমগুলোকে বলেন, প্রতিবছরই মন্দিরে উৎসব উপলক্ষে আতশবাজি পোড়ানো হয়। আটকেপড়াদের উদ্ধারে আমরা প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা