,

বাঁশখালীর কর্মসূচি স্থগিত

 

নিজস্ব প্রতিবেদক : বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলে আন্দোলনকারীদের কর্মসূচি স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকের পর ১৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে।স্থানীয় বসতভিটা ও কবরস্থান রক্ষা কমিটির সঙ্গে শনিবার বিকেলে স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগ নেতাদের অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

bashkhali1460211039

এর আগে সাতকানীয়া সার্কেলের এসপি কামরুল হাসান, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ কবির লিটনের সঙ্গে বৈঠক হয় ‘বসতভিটা ও কবরস্থান রক্ষা কমিটি’র।বৈঠক প্রসঙ্গে এসপি কামরুল হাসান বলেন, ‘প্রকল্প এলাকায় জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত করা হবে। তারা যদি বলে, এই বিদ্যুৎ প্রকল্প পরিবেশের জন্য ক্ষতিকর হবে তাহলে তা সরিয়ে নেওয়া হবে। আর এই আশ্বাসের ভিত্তিতেই আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে বসতভিটা ও কবরস্থান রক্ষা কমিটি।’

 

এদিকে কমিটির আহ্বায়ক লিয়াকত আলী বলেন, ‘পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের আশ্বাসে আন্দোলন ১৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে। এ সময়ের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সরেজমিনে পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করবেন। প্রতিবেদনে পরিবেশ ও মানুষের কোনো ক্ষতি হবে না, এমন নিশ্চয়তা পেলেই জনগণের মতামতের ভিত্তিতে আন্দোলনে থেকে সরে আসা হবে, অন্যথায় আবারো আন্দোলন শুরু হবে।’
আগের ঘোষণা অনুযায়ী, আজ শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত বাতিল না হলে রোববার সকাল থেকে কাফনের কাপড় পরে উপজেলা কার্যালয় ঘেরাও করার কথা ছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে