,

শাহরুখের আগেই ঐশ্বরিয়ার মুখোমুখি সালমান!

3বিনোদন ডেস্ক : সুপারস্টার অভিনেতা সালমান খান অভিনীত বছরের অন্যতম আলোচিত মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘সুলতান’ এবং বলিউড বাদশা শাহরুখ অভিনীত ‘রইস’ ছবিটি বক্স অফিসে একইদিনে মুখোমুখি হওয়ার খবরে যখন দুশ্চিন্তায় পড়ে গেছেন খান ভক্তরা, ঠিক সেই সময় শোনা গেল শাহরুখের আগেই সালমানকে আরো এক ধাপ পরীক্ষার মুখোমুখি হতে হবে! আর সেটা তুমুল জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়ার সঙ্গে!

সবকিছু ঠিকঠাক থাকলে সুপারস্টার অভিনেতা সালমান খানের আসন্ন সিনেমা ‘সুলতান’ মুক্তি পেতে যাচ্ছে আসছে ঈদে। আর একইসঙ্গে মুক্তি পাওয়ার কথা রয়েছে বলিউড বাদশা শাহরুখ অভিনীত বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘রইস’! শাহরুখের সঙ্গে সুলতান নিয়ে যখন মুখোমুখির খবর গণমাধ্যমে রসিয়ে প্রকাশ করা হচ্ছে, ঠিক সে সময় শোনা গেল শাহরুখের আগেই সালমানকে মুখোমুখি হতে হবে আরেক জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়ার সঙ্গেও! কারণ, আসছে ১৪ এপ্রিল সালমান খান ইউটিউবে রিলিজ দিবেন তার সিনেমা ‘সুলতান’-এর টিজার, আর একই দিনে ট্রেলার রিলিজ দেয়ার ঘোষণা দিয়ে আলোচনায় ঐশ্বরিয়া অভিনীত আসন্ন সিনেমা ‘সর্বজিত’ নির্মাতা অমুং কুমার। একইদিনে টিজার–ট্রেলার রিলিজ পাবে সুলতানের সঙ্গে সর্বজিত!

গত ৭ এপ্রিল ‘সুলতান’ নির্মাতা আলি আব্বাস জাফর টুইট করেন যে, আগামী ১৪ এপ্রিল ইউটেউবে তারা রিলিজ দিচ্ছেন সালমান খান অভিনীত ‘সুলতান’-এর টিজার। এর ঠিক একদিন পরেই সর্বজিত নির্মাতা অমুং কুমারও জানালেন, তিনিও একই দিনে রিলিজ দিবেন সর্বজিতের ট্রেলার।

প্রসঙ্গত, ভারতীয় যুবক সর্বজিত সিংয়ের কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা সর্বজিত। যেখানে সর্বজিতের বোনের চরিত্রে দেখা যাবে ঐশ্বরিয়াকে। আসছে ২০ মে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও সালমান খান অভিনীত কুস্তিগীরের কাহিনী নিয়ে নির্মিত সিনেমা ‘সুলতান’ মুক্তি পাবে আসছে ঈদেই। আর এইকই দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে শাহরুখ খান অভিনীত দিল্লীর এক সন্ত্রাসীর জীবন কাহিনী নিয়ে নির্মিতব্য সিনেমা রইস।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা