,

ব্রিটিশ আর্চবিশপের আসল বাবা কে?

108777_149আন্তর্জাতিক ডেস্ক : হুইস্কি বিক্রেতা নন৷ আসল বাবা ছিলেন ব্রিটেনের অন্যতম কূটনীতিক৷ ৬০ বছর বয়সে এসে বাবার আসল পরিচয় জানতে পারলেন ব্রিটেনের ক্যান্টারবেরি আর্চবিশপ জাস্টিন ওয়েলবি৷
প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের সর্বশেষ ব্যক্তিগত সচিব স্যার এ্যান্টনি মন্টেগো ব্রাউন ছিলেন আর্চবিশপের বাবা৷ তেমনই জানিয়ে দিল অত্যাধুনিক ডিএনএ পরীক্ষা৷
তথ্য সামনে আসতেই বিস্মিত আর্চবিশপ৷আর্চ বিশপের দাখিল করা তথ্যে এতদিন তার বাবা হিসেবে স্থান পেয়েছিলেন গ্যাভিন ওয়েলবি৷ ১৯৭৭ সালে তার মৃত্যু হয়৷
ষাটের কোঠায় পৌঁছে চার্চ অফ ইংল্যান্ডের নেতা নতুন করে বাবার পরিচয় জেনে রীতিমত ধাক্কা খেয়েছেন৷এই ঘটনা ব্যক্তিজীবনে এক আঘাত৷ জানিয়েছেন চার্চ অফ ইংল্যান্ডের নেতা৷
ব্রিটেনের প্রথম সারির দৈনিক ডেলি টেলিগ্রাফ আর্চবিশপের পিতার পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করে৷ তারপরেই ডিএনএ পরীক্ষার সম্মতি দেন জাস্টিন ওয়েলবি৷পরীক্ষায় আর্চবিশপের মুখের লালার সাথে স্যার এ্যান্টনির চুলের নমুনা মিলিয়ে দেখা হয়। এতে প্রায় শতভাগ মিল দেখে গবেষকরা নিশ্চিত হয়েছেন যে তারা পিতা ও পুত্র।
আর্চবিশপের মা লেডি উইলিয়ামসও স্যার এ্যান্টনি মন্টেগোর সঙ্গে শারীরিক সম্পর্কের কথা স্বীকার করেছেন৷ প্রাক্তন প্রধানমন্ত্রী চার্চিলের সচিব হিসেবে কাজ করেছেন লেডি উইলিয়ামস৷ সেই সময়ই এ্যান্টনি ও লেডি উইলিয়ামসের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়েছিল৷ সেসব লুকিয়ে রেখেই ১৯৫৫ সালে হুইস্কি বিক্রেতা গ্যাভিন ওয়েলবিকে বিয়ে করেছিলেন লেডি উইলিয়ামস। বিয়ের নয় মাস পর জন্ম হয় জাস্টিন ওয়েলবির। পরে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেছিলেন উইলিয়ামস৷

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা