বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটি চূড়ান্ত

108803_157নিউজ ডেস্ক : অবশেষে ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটি চূড়ান্ত করতে সক্ষম হয়েছে দলটির হাইকমান্ড। ফলে দীর্ঘ প্রতিক্ষার পর কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রাণ মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা পাচ্ছে নতুন অভিভাবক। উত্তর ও দক্ষিণ দুইভাগে বিভক্ত করে কমিটির তালিকা চূড়ান্ত করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি না হলেও আগামীকাল রোববার সকাল ১১টায় দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শুধুমাত্র সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে বলে দলটির হাইকমান্ড সূত্রে জানা গেছে।

আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও উত্তর সিটির দায়িত্বপ্রাপ্ত নেতা লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান নয়া দিগন্তকে জানান, উত্তর ও দক্ষিণ দুইভাগে বিভক্ত করে মহানগর আওয়ামী লীগের কমিটি চূড়ান্ত করা হয়েছে। রোববার দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে নতুন কমিটি ঘোষণা করা হবে।

দলীয় সূত্র জানায়, গত বছরে অনুষ্ঠিত বিভক্ত ঢাকা সিটি নির্বাচনে দল সমর্থিত মেয়র প্রার্থীদের জয়ের সুফল ঘরে তুলতেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি গঠনের দায়িত্ব পান দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এবং কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক। তখন থেকেই মাঠে জোরেশোরে গুঞ্জন উঠে এবার নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে মহানগর আওয়ামী লীগকে ঢেলে সাজানো হচ্ছে। সিটি নির্বাচনে জয়ের পেছনে মহানগর আওয়ামী লীগের যেসব নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাদের আমলনামাও ওই দুই নেতার মাধ্যমে সংগ্রহ করেন দলীয় সভাপতি।

দায়িত্বপ্রাপ্ত নেতারা দক্ষিণে এম এ আজিজকে সভাপতি ও শাহে আলম মুরাদকে সাধারণ সম্পাদক এবং উত্তরে সাদেক খানকে সভাপতি ও একে এম রহমাতুল্লাহকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠনের সুপারিশ করেন।

গত বছরের অক্টোবরে নতুন কমিটি ঘোষণা করার কথা থাকলেও তা আর হয়ে উঠেনি। তবে ২৩ জানুয়ারি মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের আকস্মিক মৃত্যুতে হিসেবে নিকেশ সব পাল্টে যায়। নতুন কমিটি গঠনে বেশ বেগ পেতে হয় দলের হাইকমান্ডকে। উত্তর কমিটির তালিকা অপরিবর্তিত থাকলেও দক্ষিণে সভাপতি পদে নতুন করে সার্চ করা হয়। কে হচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি এ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। তখন ছাত্রলীগের সাবেক নেতা মোস্তফা জালাল মহিউদ্দিন, লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতসহ বেশ কয়েকজনের নাম উঠে আসে। এর মধ্যে আবুল হাসনাতকে সভাপতি হিসেবে চূড়ান্ত করে কমিটি গঠনের সুপারিশ করা হয়।

প্রয়াত ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ ও আবুল হাসনাত সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক খুব শিগগিরই পূণার্ঙ্গ কমিটি গঠনসহ ধাপে ধাপে থানা ও ওয়ার্ডের কমিটি ঘোষণা করবেন বলে জানা গেছে।

২০০৩ সালের জুন মাসের সম্মেলনে ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো. হানিফকে সভাপতি ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য কমিটি গঠন করে আওয়ামী লীগ। মেয়র মো: হানিফ ২০০৬ সালে মারা যাবার পর দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পান এম এ আজিজ। দীর্ঘ নয় বছর পর ২০১২ সালের ২৭ ডিসেম্বর মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলেও এখনও ঘোষণা হয়নি নতুন কমিটি।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব