,

বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংগঠনিকদের নাম ঘোষণা

17504-bnpo-amarনিউজ ডেস্ক : অবশেষে কাউন্সিলের ২১ দিন পর দ্বিতীয় ধাপে ঘোষিত হলো বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের নাম। প্রথম ধাপে ৩০ মার্চ দলটির মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব ও কোষাধ্যক্ষের নাম ঘোষণা করা হয়।

এর দশ দিন পর এবার যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা করেছে বিএনপি। যুগ্ম মহাসচিব পদে সাত জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৮ জনের নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার (৯ এপিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের পক্ষে এ নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

যুগ্ম মহাসচিব পদে মনোনীতরা হলেন- ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, মুজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, হারুনুর রশীদ ও শাহ লায়ন আসলাম চৌধুরী।

অপরদিকে সাংগঠনিক সম্পাদক হলেন- ঢাকা বিভাগে ফজলুল হক মিলন, চট্টগ্রামে ডা. শাহাদাত হোসেন, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, রাজশাহীতে অ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বরিশালে বিলকিস শিরিন, রংপুরে আসাদুল হাবিব দুদু, ময়মনসিংহে ইমরান সালেহ প্রিন্স ও ফরিদপুরে শামা ওবায়েদ। তবে সিলেটে সাংগঠনিক সম্পাদক পদে কারো নাম ঘোষণা করা হয়নি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই কমিটি অনুমোদন করেছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

এদিকে যুগ্ম মহাসচিব পদে ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এবং সাংগঠনিক সম্পাদক পদে ফজলুল হক মিলন ও আসাদুল হাবিব দুদু ছাড়া অন্যরা এবারই প্রথম এ দুই পদে মনোনীত হলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে