,

যুক্তরাষ্ট্রের সাবেক স্পিকার যৌন নিপীড়নের ঘটনা ধামাচাপা দিয়েছিলেন!

 

 
আন্তর্জাতিক ডেস্ক : ডেনিস হ্যাসটার্টঘুষ দিয়ে যৌন নিপীড়নের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক হাউজ স্পিকার ডেনিস হ্যাসটার্টকে ছয় মাসের কারাদণ্ড প্রদানের আবেদন জানিয়েছেন প্রসিকিউটররা। তাদের অভিযোগ, ডেনিস ৫ কিশোরের ওপর যৌন নিপীড়ন চালিয়েছিলেন। ৭৪ বছর বয়সী সাবেক রিপাবলিকান নেতা ডেনিসও স্বীকার করেছেন যে তিনি মিথ্যা কথা বলেছেন ও আর্থিক আইন লঙ্ঘন করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ১৯৬৫ থেকে ১৯৮১ সালের মাঝামাঝি সময়ে শিকাগোর ইয়র্কভিলেতে শিক্ষক ও কুস্তি খেলার কোচ হিসেবে দায়িত্বরত ছিলেন ডেনিস।

08edd4d162de76e98dce31ec566a2c22-570903a3a55e1

সেসময়ই তিনি বেশ কয়েকজনের ওপর যৌন নিপীড়ন চালিয়েছেন। এরমধ্যে তিনজন কুস্তি খেলোয়াড়ও রয়েছেন।
আদালতের নথিতে বলা হয়, কুস্তির কোচ হিসেবে দায়িত্ব পালনের সময় যৌন নিপীড়ন শিকার হওয়া এক ব্যক্তিকে মুখ বন্ধ রাখার জন্য ৩৫ লাখ ডলার পরিশোধ করতে রাজি হন তিনি। নিপীড়নের শিকার হওয়ার সময় ওই ব্যক্তির বয়স ‌১৪ বছর ছিল।নথিতে আরও বলা হয়, যৌন নিপীড়নের শিকারদের একজন রেসলিং ক্যাম্প সফরের পথে একদিন ডেনিসের সঙ্গে এক মোটেল রুমে ছিলেন। সেসময় ডেনিস তাকে নানাভাবে স্পর্শ করেন বলে অভিযোগ করা হয়।

 

আরও দুই ব্যক্তি অভিযোগ করেছেন, তাদের বয়স যখন ১৪ বছর ও ১৭ বছর ছিল তখন ডেনিস ইয়র্কভিলের একটি স্কুলের লকার রুমে তাদের ওপর যৌন নিপীড়ন চালিয়েছিলেন।তবে যৌন নিপীড়নের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার সময়সীমা শেষ হয়ে যাওয়ার কারণে তাকে নিপীড়নের দায়ে অভিযুক্ত করা যাচ্ছে না। আর সেকারণে কেবল ঘুষ প্রদানের দায়ে হলেও তাকে অভিযুক্ত করার দাবি জানান প্রসিকিউটররা।

উল্লেখ্য, আট বছর ধরে হাউজ স্পিকার হিসেবে দায়িত্ব পালনের পর ২০০৭ সালে ডেনিস অবসর নেন। এ মাসের শেষ দিকে ঘুষ দিয়ে যৌন নিপীড়নের ঘটনা ধামাচাপা দেওয়ার কারণে তার সাজা ঘোষণার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা