,

উন্নয়নের রোল মডেল এখন বাংলাদেশ: পলক

 
নিজস্ব প্রতিবেদক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। গত সাত বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হওয়া এ উন্নয়ন বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে।প্রতিমন্ত্রী আজ শনিবার নাটোরের সিংড়া উপজেলার বিনগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন।

1459339439

তিনি আরও বলেন, দেশের উন্নয়নের এই ধারায় সিংড়াও পিছিয়ে নেই। দলমত নির্বিশেষে সবার শান্তি এবং এলাকার উন্নয়নের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সিংড়াতে এখন আর খুন, রাহাজানি, ছিনতাইয়ের ঘটনা ঘটে না। এলাকার মানুষ শান্তিতে ঘুমাতে পারে। গত সাত বছরে সিংড়ার উন্নয়ন ও অগ্রগতি আগের ৩৫ বছরের উন্নয়নকে ছাড়িয়ে গেছে।

 

শিক্ষা প্রকৌশল অধিদফতর ৬১ লাখ টাকা ব্যয়ে ‘নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় এই একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষ করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা