,

তড়িঘড়ি হিটলারের জন্মভিটের দখল নিচ্ছে অস্ট্রিয়া সরকার! কেন?

 

আন্তর্জাতিক ডেস্ক : ‘‘ফ্যাসিবাদ আর কখনও নয়।
লক্ষ লক্ষ মৃতের স্মৃতিতে’’…
শুধু এইটুকুই লেখা আছে বাড়ির সামনের ছোট্ট ফলকে। কোথায় নামগন্ধ নেই অ্যাডলফ হিটলারের। না, নাম লেখা না থাক, গন্ধ কিন্তু আছে, ইতিহাসের গন্ধ। কেননা অস্ট্রিয়ার এই বাড়িতেই ১৮৮৯ সালের এপ্রিলে জন্মেছিলেন হিটলার। আর গত বেশ কিছু বছর ধরে পড়ে থাকা এই বাড়িতেই এখন নয়া ফ্যাসিবাদীদের আনাগোনা, বৈঠক, মন্ত্রণাসভা চলছে।
আর ঝুঁকি নিতে রাজি নয় অস্ট্রিয়া সরকার। ১৯৭২ সালেই বাড়িটি সরকারের তরফে লিজ নিয়ে নেওয়া হয়েছিল তৎকালীন মালিকের থেকে। বেশ কিছু দিন প্রতিবন্ধী সহায়ক কেন্দ্রের কাজকর্ম চলতো এখানে। কিন্তু বাড়ি সারানো নিয়ে সরকার আর বর্তমান মালকিনের দ্বন্দ্বে ২০১১ সাল থেকে এটি খালি পড়ে আছে। আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে নয়া নাৎসিবাদীরা। অরক্ষিত বাড়িটি হয়ে উঠেছে তাদের মন্ত্রণার আস্তানা এবং নাত্সি আদর্শে অনুপ্রাণিত হওয়ার ঐতিহাসিক সাক্ষী।

 

image (1)
আরও পড়ুন- লক্ষ্য আমেরিকা, আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি পিয়ংইয়ঙের
ফলে অস্ট্রিয়া সরকার সিদ্ধান্ত নিয়েছে, যে ভাবেই হোক এর দখল নিয়ে নেওয়া হবে।
কিন্তু দখল নেওয়ার পর কী করা হবে হিটলারের এই জন্মভিটে নিয়ে?
এখনও কিছু ঠিক করতে পারেনি সরকার। তবে নানান প্রস্তাব আসছে এ বাড়ির ভবিষ্যৎ নিয়ে। কেউ বলছেন নাৎসি অত্যাচারের কথা মনে করাতে এখানে মিউজিয়ম হোক। কেউ বলছেন ভেঙে ফ্ল্যাটবাড়ি তুলে বেচে দেওয়া হোক। এক রাশিয়ান এমপি আবার বাড়িটি কিনতে চেয়েছেন। কিনে নিয়ে তিনি এটি বিস্ফোরণে উড়িয়ে দিতে চান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা