বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘গণতান্ত্রিক দলকে ধ্বংস করা সরকারের উদ্দেশ্য’

 
নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে না পারলে গণতন্ত্র আরেক বার নিহত হবে। বর্তমানে সরকারের উদ্দেশ্য একটাই গণতান্ত্রিক দলকে ধ্বংস করা।শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় ঢাকা মহানগর শ্রমিক দলের সাবেক সভাপতি মরহুম শহীদুল ইসলাম চৌধুরী দুলালের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

002_170676

 

জাতীয়তাবাদী শ্রমিক দল-ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে নজরুল ইসলাম খান বলেন, এই মুহূর্তে বিএনপি সত্যিকারের বিরোধী দল। সরকার বিরোধী দলকে ধ্বংস করার জন্য মিথ্যা মামলা, গুম-খুন অব্যাহত রেখেছে।তিনি আরো বলেন, গণতন্ত্র বিরোধীদের খপ্পরে পড়ে আছে। আন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে না পারলে গণতন্ত্র আরেক বার নিহত হবে। গণতন্ত্র হত্যা করা আওয়ামী লীগের ইতিহাস, আর গণতন্ত্রকে উদ্ধার করা বিএনপির ইতিহাস। তাই গণতন্ত্রকে রক্ষা করতে বিএনপিকে বাঁচিয়ে রাখতে হবে।এ সময়ে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমসহ শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান