,

আ.লীগ বহিষ্কার করবে বিদ্রোহী হলেই  

 

 

নিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন এবং তাদের পক্ষে যারা নির্বাচনী প্রচার চালাচ্ছেন তাদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী জেলা আওয়ামী লীগ।শনিবার নগরীর লক্ষ্মীপুর দলীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে বিদ্রোহী প্রার্থীসহ তাদের পক্ষে যারা আছেন তাদের তালিকা করে জমা দিতে উপজেলা কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান জেলার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

2016_02_22_20_02_13_DxmbUqVoK23UEtpVxo0CwIHrlWafbU_original

 

তৃতীয় ও চতুর্থ দফায় রাজশাহী জেলার বাগমারা, গোদাগাড়ী ও তানোর উপজেলার ৩২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই মনোনয়নপত্র দাখিলসহ প্রচার শুরু হয়েছে। তিন উপজেলায় কয়েকজন বিদ্রাহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে মাঠেও রয়েছেন। এর মধ্যে বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে ৩টিতে রয়েছে বিদ্রোহী প্রার্থী।বিদ্রোহীরা হলেন- গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, গোয়ালকান্দির সভাপতি আলমগীর হোসেন সরকার ও যোগীপাড়ার সাধারণ সম্পাদক কামাল হোসেন।

 

 

জেলার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রার্থী মনোনয়ন দিয়েছেন। দলের সভানেত্রীর সিদ্ধান্ত যারা অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের আর আওয়ামী লীগ করার কোনো সুযোগ নেয়। দলের বিদ্রাহী প্রার্থী ও তাদের সঙ্গে যারা আছেন তাদের নামের তালিকা তৈরি করে উপজেলা কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে। তালিকা পাওয়ার পর তাদের দল থেকে বহিষ্কার করা হবে বলে জানান তিনি।

 

জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপির সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য এনামুল হক, আয়েন উদ্দিন, আক্তার জাহান, জেলার সহসভাপতি জিনাতুন নেছা তালুকদার, অনিল কুমার সরকার, মকবুল হোসেন, রুস্তম আলী, আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাভলু, মোস্তাফিজুর রহমান মানজাল, কামরুজ্জামান চঞ্চল, সাবেক সংসদ সদস্য তাজুল ইসলাম মোহাম্মাদ ফারুক, মেরাজ উদ্দিন মোল্লা প্রমূখ।

 

 

এদিকে, বর্ধিতসভা চলাকালে দলীয় কার্যালয়ের সামনে রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারার গাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এমপি দারার গাড়িতে হামলাকারীদের দল থেকে বহিষ্কার ও বিচার দাবি করেন।গত ২ এপ্রিল বিকেলে জয়নগর ইউনিয়নে বর্ধিত সভায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ চলাকালে সংসদ সদস্য দারার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা