,

বিএনপির কমিটি : পুরোনো মুখ ৩ নতুন ১২

 
নিজস্ব প্রতিবেদক : প্রায় সাত বছর পর গত ১৯ মার্চ দেশের বৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এ কাউন্সিলের ভেতর দিয়ে দলের চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হন যথাক্রমে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান।কাউন্সিল পরবর্তী গত ৩০ মার্চ দলটির পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে মনোনীত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব হন রুহুল কবীর রিজভী। যদিও ভারমুক্ত হয়ে ওই দিনই পল্টন থানার নাশকতার দুই মামলায় মির্জা ফখরুলকে কারাগারে যেতে হয়। অবশ্য একইদিন তিনি কারামুক্তও হন।

2016_04_09_17_16_38_T7xT4NgoIaD6BSyrsIYfMREKEjdGZo_original

লম্বা সময়ের সাংগঠনিক অস্থিতিশীলতা কাটিয়ে দলটি আবারো রাজনৈতিকভাবে গুছিয়ে উঠতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে তৎপরতা শুরু করেছে।এরই ধারবাহিকতায় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুমোদনক্রমে এবার দলের যুগ্ম মহাসচিব পদে ৭ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৮ জনকে মনোনীত করা হয়েছে। এই দুই পদে মনোনীত ১৫ জনের মধ্যে মাত্র ৩ জন পুরোনো রয়েছেন। তারা নিজ পদেই বহাল আছেন। এই তিনজন হলেন- যুগ্ম মহাসচিব পদে ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এবং সাংগঠনিক সম্পাদক পদে ফজলুল হক মিলন ও আসাদুল হাবিব দুদু।

 

 

শনিবার (৯ এপিল) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের পক্ষে এ নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।যুগ্ম মহাসচিব পদে মনোনীতরা হলেন- ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, হারুনুর রশীদ ও শাহ লায়ন আসলাম চৌধুরী।

 

সাংগঠনিক সম্পাদক হলেন- ঢাকা বিভাগে ফজলুল হক মিলন, চট্টগ্রামে ডা. শাহাদাত হোসেন, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, রাজশাহীতে অ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বরিশালে বিলকিস শিরিন, রংপুরে আসাদুল হাবিব দুদু, ময়মনসিংহে ইমরান সালেহ প্রিন্স ও ফরিদপুরে শামা ওবায়েদ। তবে সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক পদে কারো নাম ঘোষণা হয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা