,

বিএনপির নতুন ৭ যুগ্ম মহাসচিব, ৮ সাংগঠনিক সম্পাদক

 

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির নতুন নির্বাহী কমিটিতে সাতজন যুগ্ম মহাসচিব ও আটজন সাংগঠনিক সম্পাদদের নাম ঘোষণা করা হয়েছে।যুগ্ম মহাসচিবরা হলেন- ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, হারুনুর রশিদ ও লায়ন আসলাম চৌধুরী।

1280px-বাংলাদেশ_জাতীয়তাবাদী_দলের_পতাকা.svg

সাংগঠনিক সম্পাদকরা হলেন- ঢাকায় ফজলুল হক মিলন, চট্রগামে ডা. শাহাদাৎ হোসেন, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, রাজশাহীতে অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বরিশালে বিলকিস জাহান শিরিন, রংপুরে আসাদুল হাবিব দুলু, ময়মনসিংহে ইমরান সাহেল প্রিন্স ও ফরিদপুরে শ্যামা ওবায়েদ।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ ঘোষণা দেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই নাম অনুমোদন করেছেন।

রিজভী বলেন, ‘গত ১৯ মার্চ বিএনপির কাউন্সিলে কাউন্সিলররা দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী কমিটিসহ দলের সব কমিটি গঠনের ক্ষমতা দেন। সেই ক্ষমতার ভিত্তিতে তিনি এসব পদে তাদের মনোনীত করেছেন।’এর আগে বিএনপির চেয়ারপারসন পদে খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমান পুনর্নির্বাচিত হন। গত ১৯ মার্চ কাউন্সিলে কাউন্সিলররা তাদের সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন। একই সঙ্গে নতুন কমিটি গঠনের জন্য খালেদা জিয়ার হাতে একক ক্ষমতা অর্পণ করেন। এরপর গত ৩০ মার্চ বিএনপির মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে রুহুল কবির রিজভীকে দায়িত্ব দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা