,

২৪ ঘণ্টার আল্টিমেটাম বিদ্যুৎ প্রকল্প সরিয়ে নিতে

 

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এস আলম গ্রুপের আলোচিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প সরিয়ে নিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন স্থানীয়রা।বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত ৪ গ্রামবাসীর শোক ও প্রতিবাদ সমাবেশে এই আল্টিমেটাম ঘোষণা করেন স্থানীয় ‘বসতভিটা ও কবরস্থান রক্ষা কমিটি’র আহ্বায়ক লিয়াকত আলী।

Bashkhali1460127982

আজ শুক্রবার সন্ধ্যায় বাঁশখালী গন্ডামারা ইউনিয়নে বসতভিটা ও কবরস্থান রক্ষা কমিটির ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে লিয়াকত আলী বলেন, ‘বেনিয়া কোম্পানি এস আলমের বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বন্ধে সরকারকে চার দিনের সময় দিয়েছিলাম। কিন্তু আজ আর কোনো কর্মসূচি দিচ্ছি না। আরো একদিন বাড়িয়ে আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি বাঁশখালী থেকে এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্র প্রকল্প সরিয়ে নিতে।

 

লিয়াকত আলী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, বল এখনো মিডফিল্ডে আছে। এটি একটি নির্দলীয় জনগণের আন্দোলন। এই বল যদি কোনো সরকারবিরোধী পক্ষ নিয়ে সরকারের জালে ঢুকিয়ে দেয়, তাহলে পরিস্থিতি কি হবে তা আপনি ভেবে দেখুন। মাননীয় প্রধানমন্ত্রী আপনি ভেবে দেখুন গন্ডামারায় যদি আর একটি লাশও পড়ে, তখন আপনার সরকারের কি অবস্থা হবে।

 

গন্ডামারায় পুলিশের গুলিতে ৪ জন নিহত হওয়ার কথা উল্লেখ করে লিয়াকত আলী বলেন, গন্ডামারায় যতগুলো লাইসেন্স করা অস্ত্র আছে, সেই অস্ত্রগুলো যদি ওই দিনের জনসভায় নিয়ে আসতাম, তবে…।স্থানীয় গ্রামবাসীদের উদ্দেশ্যে লিয়াকত আলী বলেন, আপনারা ‘যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকুন। এবার হবে প্রতিরোধ। সরকারকে বলেছি, আগামী শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলে সিদ্ধান্ত নিন। অন্যথায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা