,

নাসিরনগরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রহমত আলীর গণসংযোগ

Nasirnagar Picture(UP Election)-আকতার হোসেন ভুইয়া ॥ ২৩ এপ্রিল তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের মধ্যে বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ করা হয়েছে। প্রতীক বরাদ্দের পর পরই গনসংযোগ আর প্রচারণায় কর্মী-সমর্থক নিয়ে প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। আজ শনিবার সরেজমিনে গোর্কণ ইউনিয়ন ঘুরে দেখা গেছে, গোর্কণ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ রহমত আলী মোটরসাইকেল প্রতীকের প্রচারণায় কর্মী-সমর্থক নিয়ে ভোটারদের দোয়া,কুশল বিনিময় করছেন। গণসংযোগকালে তিনি বলেন আমি মানুষের সেবা করতে চান। এ ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগনের সেবা করার ব্রতনিয়ে আসন্ন নির্বাচনে তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ রহমত আলী বলেন নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের অবহেলিত জনপদকে উন্নয়ন ও ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করতে প্রার্থী হয়েছি। আমি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নই। তিনি আরও বলেন সবদলের লোকজন আমাকে সমর্থন করেছে এবং আল্লাহ‘র রহমতে জনগণ আমাকে বিপুল ভোটে চেয়ারম্যান নিবার্চিত করবে এমনটাই প্রত্যাশা করছি। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ রহমত আলী গোর্কণ ইউনিয়নের উন্নয়ন অব্যাহত রাখতে নির্বাচনে তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সকল ভোটারদের প্রতি আহবান জানান এবং সকলের দোয়া কামনা করেন। তিনি প্রতিদিন গোর্কণ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ও হাটে-বাজারে,পাড়া-মহল্লায় ভোটার ও এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় ও ব্যাপকভাবে গণসংযোগ করছেন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে