,

উত্তরবঙ্গে জ্বালানি তেল ও সার পরিবহন বন্ধ

tanklory_9425নিউজ ডেস্ক : উত্তরবঙ্গের ১৬ জেলায় অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল ও সার পরিবহন বন্ধ রয়েছে। উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন সভাপতি শাহজাহান সিরাজ যুগান্তর অনলাইনকে এ তথ্য জানান।

তিনি জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী সিরাজগঞ্জের শাহজাদপুর বাঘাবাড়ি নৌবন্দর থেকে জ্বালানি তেল ও সার পরিবহন বন্ধ রাখা হয়েছে। একইসঙ্গে বন্ধ রয়েছে ট্যাংকলরি চলাচলও।

রংপুরে দুই ট্যাংক লরি শ্রমিক নিহতের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করা দাবিতে শনিবার সকাল থেকে এ ধর্মঘট শরু হয়।

ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন নেতা শাহজাহান সিরাজ জানান, গত ২১ মার্চ ইউনিয়নের সদস্য ট্যাংকলরি চালক কুরাইশ ও তার সহকারি রমজান আলীকে রংপুরে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় রংপুর থানায় একটি হত্যা মামলাও হলেও গত ১৫ দিনে কোনো আসামি গ্রেফতার করতে পারেনি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিম আহম্মেদ বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে ধর্মঘটটি প্রত্যাহার করিয়ে নেয়ার চেষ্টা করছি ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে